CT 2025, IND vs PAK: লজ্জার নজির স্পর্শের পরই মাঠের বাইরে! শামির ফিটনেস নিয়ে চিন্তা, প্রশ্নের মুখে কম্বিনেশন

CT 2025, IND vs PAK: দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীনই মহম্মদ শামির ফিটনেস নিয়ে আচমকা সংশয়। নিজের তৃতীয় ওভারটি করেই মাঠের বাইরে চলে গেলেন শামি।

চোট সারিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছেন। জসপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে তিনিই ভারতীয় পেস আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ ম্য়াচে পাঁচ উইকেটও নেন। কিন্তু আজ ফের চোটের কবলে শামি।

CT 2025 IND vs PAK

এদিন টস জিতে ব্যাটিং নিয়েছে পাকিস্তান। মহম্মদ শামি প্রথম ওভারটি করতে যান। কিন্তু তিনি যে ছন্দে নেই তা প্রকট হতে বেশি সময় লাগেনি। প্রথম পাঁচটি ডেলিভারির তিনটিই ওয়াইড। এরপর ওভারের শেষ বলটি করতে গিয়ে আরও দুটি।

শামি যে ওয়াইড বলগুলি করেন তার তিনটির ক্ষেত্রে ব্যাটার ছিলেন ইমাম উল হক, বাবর আজমের ক্ষেত্রে ২টি। প্রথম ওভারে শামি দেন ৬ রান। প্রথম ওভারে পাঁচটি ওয়াইড বল করায় অনভিপ্রেত নজিরও স্পর্শ করেন শামি।

২০০৩ সালে মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জাহির খান ও ২০০৬ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইরফান পাঠান ওডিআইয়ে প্রথম ওভারেই ১১টি করে বল করেছিলেন। আজ সেই নজির স্পর্শ করেন শামি। এদিন দ্বিতীয় ওভারে তিনি দেন ৪ রান।

এরপর পাকিস্তান ইনিংসের ষষ্ঠ ওভারটি করতে যান শামি। চতুর্থ বল করার পরই পায়ে অস্বস্তি বোধ করেন। মাঠে আসেন ফিজিও। এখনও এ ব্যাপারে কিছু সরকারিভাবে জানানো হয়নি। তবে শামির গোড়ালি বা কাফ মাসলে সমস্যা আছে বলে মনে করা হচ্ছে।

এরপর বাকি ২টি বল করেই মাঠ ছাড়েন শামি। তাঁর জায়গায় ফিল্ডিং করতে নামেন অর্শদীপ সিং। শামির জায়গায় বোলিং আক্রমণে হার্দিক পাণ্ডিয়াকে আনেন রোহিত শর্মা। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই বাবর আজমকে আউট করেছেন হার্দিক।

বাবর আজম ২৬ বলে ২৩ রান করে কট বিহাইন্ড হন। পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৮.২ ওভারে ১ উইকেটে ৪১। ৯.২ ওভারে ৪৭ রানে পড়েছে দ্বিতীয় উইকেট। ২৬ বলে ১০ রান করে রান আউট হন ইমাম উল হক। এদিন প্রথম স্পেলে দাগ কাটতে ব্যর্থ হর্ষিত রানা। তিনি তিন ওভারে ১৩ রান দেন। শামিও তিন ওভারে ১৩ রান দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে এদিনও অর্শদীপ সিংকে না খেলানো নিয়ে। নেটাগরিকদের মতে, রানা প্রথম ম্যাচে তিন উইকেট নিলেও বিপজ্জনক হয়ে উঠতে পারেননি। অর্শদীপকে খেলালে ডানহাতি, বাঁহাতি কম্বিনেশন যেমন থাকতো, তেমনই বোলিং আক্রমণ অনেক বেশি ক্ষুরধার হতো।

শামি যদি আর আজ বল করতে না পারেন তাহলে তা ভারতের যথেষ্ট অস্বস্তির কারণ হবে। সেই সঙ্গে নেটাগরিকরা মনে করছেন, আজ বরুণ চক্রবর্তীকে খেলানো উচিত ছিল। চোট সারিয়ে কামব্যাকের পর কুলদীপ যাদব চেনা ছন্দে নেই। ভারতীয় দলে তিন স্পিনারই বাঁহাতি। বরুণ ডানহাতি, সেই সঙ্গে ছন্দেও আছেন। এই পরিস্থিতিতে ভারতের বোলিং কম্বিনেশন নিয়ে নানা মুনির নানা মত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+