Champions Trophy: আইসিসিকে পাল্টা চাপ পিসিবির, কবে ঘোষণা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি? রইল বড় আপডেট
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জোট অব্যাহত। আগামী বছরের শুরুতেই আইসিসির মেগা ইভেন্ট রয়েছে। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র মাস কয়েক সময় বাকি আছে। কিন্তু এখনও পর্যন্ত টুর্নামেন্টের দিনক্ষণ বা ভেন্যু চূড়ান্ত করতে পারেনি আইসিসি।
বিসিসিআই এবং পিসিবির মধ্যে চলা জটিলতার জন্যই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জট অব্যাহত। বারবার মিটিং ডাকা হল তা শেষ মুহূর্তে ভেস্তে যাচ্ছে। কবে চ্যাম্পিয়ন ট্রফি ঘোষণা হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। প্রতিদিনই নিত্য নতুন শর্ত চাপাচ্ছে পিসিবি সোমবার ও তার ব্যাতিক্রম হল না। এবার আইসিসি থেকে লিখিত প্রতিশ্রুতি চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সংবাদ সংস্থাকে একটি সূত্র জানিয়েছেন,পিসিবি আইসিসির কাছ থেকে একটি লিখিত আশ্বাস চাইছে। আগামী কয়েক বছরে আন্তর্জাতিক ইভেন্টগুলি যা ভারতে আয়োজিত হবে হাইব্রিড মডেলে, যদি ভারত এসে পাকিস্তানে না খেলে, পাকিস্তানও ভারতে আসবে না খেলতে। পিসিবি আইসিসির কাছ থেকে আশ্বাস চায় যে ২০২৫ সালে মহিলাদের একদিনের বিশ্বকাপ এবং ২০২৬ সালের পুরুষদের টি২০ বিশ্বকাপ -এর মতো আসন্ন আইসিসি ইভেন্টেও তাদের ভারতে খেলতে বলা হবে না।
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি যা ১১ নভেম্বরের মধ্যে ঘোষণা কথা ছিল, (টুর্নামেন্ট শুরু হওয়ার ১০০ দিন আগে) কিন্তু তা, এখনও ঘোষণা করা হয়নি। এ কারণেই ২৯ নভেম্বর, ৫ ডিসেম্বর ও ৭ ডিসেম্বর আইসিসির বৈঠক থাকলেও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে সূত্রের খবর অনুসারে, শীঘ্রই সূচি প্রকাশিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে সিদ্ধান্ত সম্ভবত বুধবার (১১ ডিসেম্বর) হবে।
বিসিসিআই পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তে স্থির আছে, ফলে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করার পথই একমাত্র খোলা আছে। পাকিস্তান হাইব্রিড মডেল মেনে নিয়েও পাল্টা শর্ত চাপাচ্ছে ভারতের উপর। পিসিবির শর্ত আইসিসি বা বিসিসিআই মানতে নারাজ। বিসিসিআই এবং পিসিবির শর্ত এবং পাল্টা শর্তেই চ্যাম্পিয়ন্স ট্রফির জট অব্যাহত।
পাকিস্তানের প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে পিসিবিকে সম্পূর্ণ সমর্থন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন একইসঙ্গে এই টুর্নামেন্ট নিয়ে পিসিবি চেয়ারম্যান যে অবস্থান নিয়েছেন তাকে সম্পূর্ণ সমর্থন করেছেন শরিফ। একইসঙ্গে সূত্রের মাধ্যমে আরও জানা গিয়েছে, পিসিবি চেয়ারম্যান দেশের প্রধানমন্ত্রীর কাছে যাবতীয় আপডেট তুলে ধরেছেন।












Click it and Unblock the Notifications