Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা নিউজিল্যান্ডের, স্যান্টনারের নেতৃত্বে নামছেন কারা?
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা করে দিল। নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। গ্রুপ পর্বে দুটি ম্যাচ পাকিস্তানে খেলে একটি দুবাইয়ে খেলতে হবে কিউয়িদের।
অলরাউন্ডার নাথান স্মিথের সঙ্গে কিউয়ি দলে রয়েছেন জোরে বোলার বেন সিয়ার্স ও উইলিয়াম ও'রোর্ক। পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবে নিউজিল্যান্ড।

এই প্রথম আইসিসির কোনও গ্লোবাল ইভেন্টে দেশকে নেতৃত্ব দেবেন স্যান্টনার। সিয়ার্স টি২০ বিশ্বকাপে ট্রাভেলিং রিজার্ভ ছিলেন। চোট সারিয়ে সম্প্রতি মাঠে ফিরেছেন। ১টি টেস্ট ও ১৭টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। এবার ওডিআই অভিষেকের অপেক্ষায়।
ও'রোর্ক নিউজিল্যান্ডের হয়ে তিনটি ফরম্যাটেই সাফল্য পেয়েছেন, বিশেষ করে টেস্ট। স্মিথ সিম বোলিং করেন, লোয়ার অর্ডারে ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারদর্শী। সিয়ার্সের পেস বোলিং পাকিস্তানে কার্যকরী হবে বলে আশাবাদী কিউয়ি কোচ গ্যারি স্টিড।
তবে সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিককালে ভালো পারফরম্যান্স উপহার দেওয়া জ্যাকব ডাফিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা যায়নি। স্টিডের কথায়, ডাফিকে বাদ দেওয়া কঠিন সিদ্ধান্ত। তা সত্ত্বেও যে দল গড়া হচ্ছে তা নিয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডের হেড কোচ।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলই পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলবে, টুর্নামেন্টের অপর দল দক্ষিণ আফ্রিকা। আইএলটি২০-র জন্য লকি ফার্গুসন ত্রিদেশীয় সিরিজে না খেলতে পারলে পরিবর্ত হিসেবে থাকা ডাফি ওই সিরিজে খেলবেন।
দক্ষিণ আফ্রিকায় এসএ২০-র ফাইনাল ফেব্রুয়ারির ৮ তারিখ। পরের দিন আইএলটি২০-র ফাইনাল। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ড খেলবে ৮ ফেব্রুয়ারি। ১০ তারিখ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ১৬ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচ।
টম লাথাম, কেন উইলিয়ামসন দলে থাকলেও স্যান্টনারই আইসিসি ইভেন্টে অধিনায়কত্ব করবেন। মার্ক চ্যাপম্যান ও উইল ইয়ংয়ের সঙ্গে রয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে করাচিতে। এরপর রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে দুবাইয়ে মুখোমুখি হবে ভারতের।
একাদশে ঘনঘন পরিবর্তনের পক্ষপাতী নন স্যান্টনার। তবে বিভিন্ন শহরে আলাদা আলাদা কন্ডিশনের কথা মাথায় রেখেই সেরা একাদশ বাছাই করতে চাইছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড দল- মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইলিয়াম ও'রোর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications