CT 2025, IND vs PAK: রোহিত-বিরাট থেকে জাদেজা-রাহুল, ভারত-পাক ম্যাচে একাধিক নজিরের অপেক্ষায় তারকারা

CT 2025, IND vs PAK: কাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান। এই ম্যাচে ভারতের বেশ কয়েকজন ক্রিকেটারের সামনে রয়েছে একাধিক নজিরের হাতছানি।

সবচেয়ে বেশি মাইলফলক স্পর্শ করতে পারেন বিরাট কোহলি। তালিকায় রয়েছেন রোহিত শর্মা থেকে শুরু করে রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুলরা।

CT 2025 IND vs PAK - -

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক পাঁচটি দ্বৈরথে ভারত জিতেছে ২টিতে, হেরেছে তিনটিতে। বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে চারটি ম্যাচ খেলেছেন। ভারতের হয়ে এই টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক রান রাহুল দ্রাবিড়ের।

দ্রাবিড় ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৬৭ ও ২০০৯ সালে ৭৬ রান করেছিলেন। ফলে ২টি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর রান ১৪৩। বিরাটের রান রয়েছে ১২৪, ৪ ম্যাচে। আর ২০ রান করলেই তিনি ভারত-পাক দ্বৈরথে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে যাবেন।

বিরাট কোহলি যদি আর ১৫ রান করেন তাহলে একদিনের আন্তর্জাতিকে দ্রুততম হিসেবে ১৪ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন। বিরাট যদি ৫৩ রান করেন তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক দ্বৈরথে দুই দলের মধ্যে সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে যাবেন।

বিরাট কোহলি কাল ২২ রান করলে ওডিআইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ৭০০ রান পূর্ণ করবেন। আপাতত ১৬ ম্যাচে তিনি ৬৭৮ রান করেছেন পাকিস্তানের বিরুদ্ধে। তিনটি শতরান ও ২টি অর্ধশতরান রয়েছে।

রোহিত শর্মা কাল ১ রান করলেই একদিনের আন্তর্জাতিকে ওপেনার হিসেবে ৯ হাজার রানের মাইলফলক ছোঁবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক দ্বৈরথে ভারতের সর্বাধিক উইকেটশিকারী হতে রবীন্দ্র জাদেজার দরকার ১টি উইকেট। লোকেশ রাহুল ৬৬ রান করলে ওডিআইয়ে তাঁর ২ হাজার রান পূর্ণ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+