Champions Trophy 2025: রোহিত নিউজিল্যান্ড ম্যাচে অনিশ্চিত, শুভমান গিল কি নেতৃত্ব দেবেন?
Champions Trophy 2025: রবিবার ভারত গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচ যারা জিতবে তারা গ্রুপের ১ নম্বর দল হিসেবে সেমিফাইনালে যাবে।
গতকাল থেকে দুবাইয়ে ভারত অনুশীলনে নেমে পড়ল। ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন বোলিং কোচ মর্নি মরকেল। তবে অনুশীলনে দেখা যায়নি শুভমান গিলকে।

রোহিত শর্মার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল ভারত-পাকিস্তান ম্যাচে। তবে ম্যাচের পর তিনি জানিয়েছিলেন, তেমন চিন্তার কিছু নেই। যদিও রোহিতকে ভারতের অনুশীলনে সপ্রতিভভাবে দেখা যায়নি বলেই দাবি করা হয়েছে ক্রিকবাজের প্রতিবেদনে। টিম হাডলেও ছিলেন। তবে বারেবারেই রোহিতকে খুব সতর্ক থাকতেই দেখা গিয়েছে।
ফিল্ডিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেছিলেন রোহিত। কিছুক্ষণের জন্য ড্রেসিংরুমে গেলেও পরে মাঠে ফিরে নেতৃত্ব দিয়েছেন। ব্যাট হাতে ১৫ বলে ২০ রানের ইনিংল খেলেছিলেন। রোহিত গতকাল অনুশীলন করেননি। সতীর্থদের প্র্যাকটিসে চোখ রেখেছিলেন মাঠের সাইডলাইনের ধার থেকে।
এমনিতে রবিবারের ম্য়াচ নিয়মরক্ষার। ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলে ভারতকে ৪ তারিখই নামতে হবে সেমিফাইনালে। এই পরিস্থিতিতে চোট যাতে বেড়ে না যায় সে কারণেই সতর্কতা অবলম্বন করছেন ভারত অধিনায়ক। তবে রবিবারের ম্যাচে তিনি খেলবেন কিনা, কিংবা চোটের আপডেট এখনও কিছু সরকারিভাবে জানায়নি বিসিসিআই। রোহিত না খেললে শুভমান নেতৃত্ব দেবেন।
মনে করা হচ্ছে, সেমিফাইনাল ও ৯ তারিখের ফাইনালের কথা মাথায় রেখে রোহিত নিউজিল্যান্ড ম্যাচে নাও খেলতে পারেন। অসুস্থতার কারণে গতকাল শুভমান গিলও নেট প্র্যাকটিস করেননি বলে জানা গিয়েছে। ঋষভ পন্থের জ্বর সেরেছে। তিনি দীর্ঘক্ষণ নেটে ব্যাটিংও করেছেন। রবিবারের ম্যাচে তাঁকে দলে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।
মহম্মদ শামি দীর্ঘক্ষণ নেটে বোলিং করেছেন। ফলে তাঁর গোড়ালির চোট নিয়ে যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল তা আপাতত কেটে গিয়েছে। বিরাট কোহলি শামি, কুলদীপ যাদবদের সামলান। বড় শট খেলতেও দেখা গিয়েছে। হার্দিক পাণ্ডিয়াও ছন্দে ছিলেন। ভারতের অনুশীলন দেখতে হাজির ছিলেন সমর্থকরা। হার্দিক অটোগ্রাফও বিলোলেন।












Click it and Unblock the Notifications