Rohit Sharma: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই সাংবাদিকদের মুখোমুখি রোহিত, অবসর প্রসঙ্গেও মুখ খুললেন

Rohit Sharma: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরল না টি২০ বিশ্বকাপের দৃশ্য। গত বছর টি২০ বিশ্বকাপ জিতেই অবসর ঘোষণা করে দিয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা।

রবিবারের দুবাইয়েও সেই ধরনের সম্ভাবনা আঁচ করা হচ্ছিল। যদিও স্বস্তি একটাই। আপাতত কেউই অবসর ঘোষণা করেননি।

Rohit Sharma

কপিল দেবের নেতৃত্বে ভারত জিতেছিল ১৯৮৩ সালের বিশ্বকাপ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারত যুগ্মভাবে জেতে ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। মহেন্দ্র সিং ধোনি ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ, ২০১১ সালের বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেন অধিনায়ক হিসেবে।

রোহিতের নেতৃত্বে ভারত জিতল গত বছরের টি২০ বিশ্বকাপ ও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। ফলে ভারত অধিনায়ক হিসেবে একাধিক আইসিসি খেতাব জেতার ধোনির নজির স্পর্শ করলেন রোহিত। বিরাট কোহলির মতো তিনিও ক্রিকেটার হিসেবে চারটি আইসিসি খেতাব জিতলেন।

রোহিত শর্মা বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কারও ঝুলিতে পুরেছেন। সেলিব্রেশনের ফাঁকেই রোহিতকে যেতে হলো সাংবাদিকদের মুখোমুখি হতে। সেখানে তাঁর ভবিষ্যৎ সংক্রান্ত প্রশ্ন রেডিই ছিল।

রোহিত উত্তর দিলেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই। রোহিত কিছুদিন পরেই ৩৮ বছর পূর্ণ করবেন। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে ৪০-এর কাছাকাছি। তবে রোহিত এদিন সাফ জানিয়ে দিলেন, আমি ওডিআই ক্রিকেট ছেড়ে কোথাও যাচ্ছি না। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনাও নেই। যেমন চলছে, তেমনই চলবে।

আগামী দিনে তাঁকে নিয়ে যাতে কোনও গুজব না ছড়াতে পারে সে কারণেই স্পষ্টভাবে রোহিত জানিয়ে দিলেন, ওডিআই থেকে এখনই অবসর না নেওয়ার কথা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিত আগ্রাসী ব্যাটিং চালিয়ে গিয়েছেন। তাঁর কথায়, এটা আমার স্বাভাবিক খেলা নয়। কিন্তু এমনটাই কিছু আমি করতে চাইছিলাম। যখন আলাদা কিছু দরকার পড়ে তখন দলের পাশে থাকা জরুরি হয়। সেটা হয়েছে।

রোহিতের কথায়, ২০২৩ সালের বিশ্বকাপে রাহুল দ্রাবিড় ছিলেন। এখন গৌতম গম্ভীর। আমি কয়েক বছর ধরেই আলাদা স্টাইলে খেলেছি। দেখতে চেয়েছিলাম আলাদাভাবে খেললে কী ধরনের রেজাল্ট হতে পারে। ২০১৯ সালের বিশ্বকাপে প্রচুর রান করলেও খেতাব জিততে পারিনি। দল না জেতায় মজাও পাইনি। দলের সাফল্যে অবদান রাখলে তৃপ্তিবোধ হয়। কীভাবে ব্যাট করব তা নিয়ে যেমন ভেবে রেখেছি, সেটাই করার চেষ্টা করি।

রোহিত ফাইনালে স্টেপ আউট করে মারতে গিয়ে স্টাম্প আউট হন। তাঁর কথায়, এখানে খেলায় পিচের চরিত্র সম্পর্কে ওয়াকিবহাল। এভাবে খেলে রান পেয়েছি, আউটও হলাম। কিন্তু এই পরিকল্পনা থেকে সরব না। এতে স্বাধীনভাবে খেলা সহজ হয়ে যায়। দলের ব্যাটিং গভীরতার কথা উল্লেখ করে রোহিত বলেন, জাদেজা ব্যাট করতে যাচ্ছেন আটে। ফলে যেভাবে খেলছি তাতে বদল আনার প্রয়োজন নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+