Champions Trophy 2025: টানা ২ আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন ভারত! উচ্ছ্বসিত বিরাট, জাদেজা, গিল, বরুণ, রাহুলরা

Champions Trophy 2025: টি২০ বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি। পরপর দুটি আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন রোহিত শর্মার ভারত।

বিশ্বের ১ নম্বর ওডিআই দল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি দখলে নিল সব ম্যাচে জিতে। ২০১৩ সালের পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের দখলে। দলগত সংহতিতেই সাফল্য, বলছেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা।

Champions Trophy 2025

বিরাট কোহলি বলেন, অসাধারণ অনুভূতি। কঠিন অস্ট্রেলিয়া সফরের আমরা সকলেই চাইছিলাম ঘুরে দাঁড়াতে। তরুণ ক্রিকেটারদের সঙ্গে খেলা খুব ভালোভাবে উপভোগ করছি। তাঁরা প্রত্যেকে নিজেদের মেলে ধরে ভারতীয় ক্রিকেটকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বিরাট জানান, দীর্ঘ সময় ধরে খেলার অভিজ্ঞতা সম্বল করে চাপের মোকাবিলায় প্রস্তুত থাকেন। প্রতিটি ম্যাচে দলগতভাবে ভারত যেভাবে খেলেছে তার প্রশংসা করে বিরাট বলেন, বোলাররা ভালো স্পেল করেছেন। ব্যাটাররা দায়িত্বশীল ইনিংস খেলেছেন। দলগত সংহতিতেই এই সাফল্য।

বিরাট গিল-সহ তরুণদের দেখিয়ে বলেন, আমি সকলের সঙ্গে কথা বলি। চেষ্টা করি নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে। এত বছর ধরে কীভাবে খেলেছি তা তাঁদের বলি। ছাড়ার সময় দলকে আরও ভালো জায়গায় রাখাই লক্ষ্য। এঁরাই আগামী ৮ বছর বিশ্ব ক্রিকেটের চ্যালেঞ্জ সামলাতে পারবেন। গিল, শ্রেয়স, রাহুল সকলেই দায়িত্বশীল ব্যাটিং করেছেন। দল ভালো ক্রিকেটারদের হাতেই রয়েছে।

বিরাট নিউজিল্যান্ডের লড়াইয়ের প্রশংসা করেছেন। উল্লেখ করেছেন বন্ধু কেন উইলিয়ামসনের কথা। বিরাটের কথায়, আমাদের সম্পর্ক খুব ভালো। আজ পরাজিত দলে তাঁকে দেখে খারাপ লাগছে। তবে এমন পরিস্থিতি আমারও বেশ কয়েকবার গিয়েছে।

কুলদীপ যাদবের কথায়, আমাকে ব্যাট করতে নামতে হয়নি। এটা ভালো। কেএল ও হার্দিক দারুণ খেলেছেন। ফেভারিট তকমায় বিশ্বাসী নই। তবে আমরা দারুণ খেলেছি। এই জয় ফ্যানেদের। চার স্পিনার দলে রাখার কথা শুনতে ভালো লাগে। তবে তাঁদের ম্য়ানেজ করাটা খুব কঠিন। অনেক পরিকল্পনা হয়েছে। রোহিত ভাইয়ের কৃতিত্ব। বড় পার্টি তো অবশ্যই হবে।

বরুণ চক্রবর্তী শেষ মুহূর্তে দলে ঢোকেন। তিনি রোহিতের বড় অস্ত্র হয়ে উঠেছেন। তাঁর কথায়, হঠাৎ করেই দলে এসেছি। তবে এই জায়গায় থাকব সেটা প্রত্যাশা করিনি। সত্যি স্বপ্ন হলো। আমরা সকলেই লেংথে জোর দিয়েছিলাম।

সহ অধিনায়ক শুভমান গিল বলেন, খুব ভালো লাগছে। রোহিত শর্মার ব্যাটিং উপভোগ করেছি। স্কোরবোর্ডের দিকে না তাকিয়ে শেষ অবধি থাকার কথা তিনি বারেবারেই বলে থাকেন। ২০২৩ সালের বিশ্বকাপ জিততে পারিনি। তবে এই ট্রফি জিতে ভালো লাগছে। বিশেষ করে টানা আটটি ওডিআই জিতে।

হার্দিক পাণ্ডিয়া বলেন, সব সময়ই আইসিসি ইভেন্ট জেতা দারুণ ব্যাপার। ২০১৭ সালের কথা বারেবারেই মনে পড়ে। সেবার ফিনিশ করতে পারিনি আমরা। তবে আজ সেটা করতে পেরে খুব খুশি। লোকেশ রাহুল শান্তভাবে খেলে গিয়েছেন, যখন দরকার পড়েছে তখন বড় শট খেলেছেন। তিনি অসাধারণ প্রতিভা।

শ্রেয়স আইয়ার বলেন, এই প্রথম আইসিসির কোনও ট্রফি জিতলাম। অসাধারণ অনুভূতি। চাপের মুখে খেলতে বরাবর পছন্দ করি। বড় রান পাইনি। তবে দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। নিজের কানের দুলকে লাকি বলে অভিহিত করে তা রেখে দেবেন বলেও জানালেন।

রবীন্দ্র জাদেজার কথায়, এটাই আমি। কখনও হিরো, কখনও জিরো। নতুন ব্যাটারের জন্য উইকেট সহজ ছিল না। হার্দিক ও কেএল অসাধারণ খেলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা বিরাট ব্যাপার। এতদিন ধরে খেলার পর কোনও আইসিসি টুর্নামেন্ট না জিততে পারলে খারাপই লাগে।

লোকেশ রাহুল এদিনও দলের জয়ে অবদান রাখলেন। তাঁর কথায়, দলকে জেতাতে পারব, বিশ্বাস ছিল। পাঁচটি ম্যাচের তিনটিতে এই পরিস্থিতিতে ব্যাট করেছি। আমাদের দল দারুণ দক্ষতাসম্পন্ন। পেশাদার ক্রিকেটে চাপ থাকবেই। বিসিসিআই দারুণভাবে তরুণদের প্রতিভা বিকাশের সহায়ক পরিস্থিতি সুনিশ্চিত করেছে। আমরা নিজেরাই আরও উন্নতি করতে নিজেদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পছন্দ করি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+