CT 2025, IND vs PAK: ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং পাকিস্তানের, দুই দলের একাদশে কারা?

CT 2025, IND vs PAK: দুবাইয়ে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। রোহিত শর্মারা জিতলেই পৌঁছে যাবেন শেষ চারে।

পাকিস্তানের কাছে আজ মরণ-বাঁচন ম্যাচ। হারলেই ছিটকে যেতে হবে। কেন না, সেক্ষেত্রে পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে, ভরসা করতে হবে অনেক জটিল অঙ্কের উপর।

CT 2025 IND vs PAK

আজ যে উইকেটে খেলা হচ্ছে তাতে ঘাস নেই। উইকেট শুষ্ক। ফলে আগের ম্যাচের মতোই পিচ মন্থর হতে পারে। টস জিতে পাকিস্তান ব্যাটিং নিল। টস জিতলে তিনি কী করতেন তা জানাতে চাননি রোহিত শর্মা। ভারত অধিনায়ক মনে করেন, উইকেট আগের ম্যাচের মতোই আচরণ করতে পারে।

পাকিস্তান দলে একটিই পরিবর্তন। ফখর জামানের জায়গায় খেলছেন ইমাম উল হক। ভারতীয় একাদশ অপরিবর্তিত। রোহিত শর্মা জানান, আগের ম্যাচটিও সহজ ছিল না। তা সত্ত্বেও জয় এসেছে। চাপের মুখেই নিজেদের পরীক্ষা করতে হয়। ঠিক সেভাবেই আজও বাজিমাত চাইছেন হিটম্যান।

পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান বলেন, উইকেট ভালোই। সে কারণেই ব্যাটিং নিলাম। আইসিসি ইভেন্টে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এখানকার কন্ডিশনের সঙ্গে সকলেই পরিচিত। এই মাঠে আমরা আগে ভালো খেলেছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগের ম্যাচে হারার কথা মাথায় রাখছি না।

আইসিসি ইভেন্টে ভারত-পাকিস্তান দ্বৈরথ হয়েছে মোট ২১টি। তার মধ্যে ভারতের জয় ১৭টিতে, পাকিস্তান জিতেছে চারটি ম্যাচে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক পাঁচটি দ্বৈরথে পাকিস্তান জিতেছে তিনটিতে, ভারতের জয় ২টিতে।

৫০ ওভারের বিশ্বকাপে ভারতকে একবারও হারাতে পারেনি পাকিস্তান। ভারত জিতেছে আটটির আটটিতেই। টি২০ বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথ হয়েছে ৮টি। ভারত জিতেছে ৭টিতে, হার একটি ম্যাচে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০১৭ সালে ভারতকে হারিয়ে খেতাব জিতেছিল পাকিস্তান।

আজ খেলা শুরুর আগে মাঠে ঢুকে ভারতীয় ক্রিকেটার ও সপোর্ট স্টাফদের সঙ্গে মিলিত হন জসপ্রীত বুমরাহ। আজ নজর থাকবে বিরাট কোহলির দিকে। যিনি আর ১৫ রান করলে বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে ওডিআইয়ে ১৪ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, মহম্মদ শামি, কুলদীপ যাদব।

পাকিস্তান- ইমাম উল হক, বাবর আজম, সাউদ শাকিল, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), সলমন আঘা, তৈয়াব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, আব্রার আহমেদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+