Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CT 2025, BAN vs NZ: পাকিস্তান ও বাংলাদেশ ছিটকে যাবে একসঙ্গে! রাওয়ালপিন্ডিতে জিতলেই সেমিতে নিউজিল্যান্ড

CT 2025, BAN vs NZ: ভারতের কাছে হেরে আইসিইউতে চলে গিয়েছে পাকিস্তান! এবার অপেক্ষা পাকিস্তান আর বাংলাদেশের একসঙ্গে বিদায়ের।

সেটাই সুনিশ্চিত হয়ে সোমবার রাতে রাওয়ালপিন্ডিতে। বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ড জয় ছিনিয়ে নিলেই পৌঁছে যাবে শেষ চারে।

CT 2025 BAN vs NZ

বাংলাদেশের পর পাকিস্তানকে ভারত হারিয়ে পৌঁছে গিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে, নেট রান রেট ০.৬৪৭। নিউজিল্যান্ডের ১ ম্যাচে ২ পয়েন্ট, নেট রান রেট ১.২০০। বাংলাদেশকে হারালে তারাই দখলে নেবে শীর্ষস্থান। তারপর যে ২ মার্চ জিতবে সেই দলই পাকাপাকিভাবে দখলে রাখবে ১ নম্বর জায়গাটি।

১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হয়েছিল। পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যাবে ২৪ ফেব্রুয়ারি, কিউয়িরা জিতলেই। কিংবা যদি নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায় তাহলেও। পাকিস্তান ২ ম্যাচেই হেরেছে, নেট রান রেট মাইনাস (-)১.০৮৭। বাংলাদেশ ১টি ম্যাচে হেরেছে, নেট রান রেট মাইনাস (-)০.৪০৮।

পাকিস্তান টিকে আছে অনেক যদি-কিন্তুর উপর। পাকিস্তানকে শেষ চারে যেতে নিজেদের শেষ ম্য়াচে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে। সেই সঙ্গে আশা করতে হবে যাতে বাংলাদেশ হারায় নিউজিল্যান্ডকে। তারপর নিউজিল্যান্ডকে ভারত হারায়।

নিউজিল্যান্ড ২১টি ওডিআই খেলেছে বাংলাদেশের বিরুদ্ধে। জিতেছে ১৭টিতে, হার তিনটিতে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কাছে হেরেছিল নিউজিল্যান্ড। টুর্নামেন্টের ইতিহাসে পারস্পরিক দ্বৈরথের ফল ১-১। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়েছেন তাঁরা হাল্কাভাবে নিচ্ছেন না বাংলাদেশকে।

নিউজিল্যান্ড অবশ্য দারুণ ছন্দে রয়েছে। পাকিস্তানে অপরাজেয় থেকে জিতেছে ত্রিদেশীয় সিরিজ। ফাইনাল-সহ দু-বার হারিয়েছে পাকিস্তানকে। একবার দক্ষিণ আফ্রিকাকে। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড।

রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিং সহায়ক। বলের ঔজ্জ্বল্যভাব থাকাকালীন পেসাররা উইকেট থেকে ফায়দা আদায় করতে পারবেন। সোমবার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার আশঙ্কা নেই।

নিউজিল্যান্ড দল অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। রাচিন রবীন্দ্রকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। উইল ইয়ং প্রথম ম্যাচে শতরান করায় রবীন্দ্রকে দলে ফেরানো কঠিন হয়ে গিয়েছে। বাংলাদেশ ডু-অর-ডাই ম্যাচে দলে ফেরাতে পারে মাহমুদুল্লাহ ও নাহিদ রানাকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ- তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহিদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্য়ান্ডের সম্ভাব্য একাদশ- উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, ম্য়াট হেনরি, উইলিয়াম ও'রোর্ক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+