Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান লাহোরে, ভারতের ম্যাচগুলির আরও টিকিট ছাড়া হচ্ছে

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির কোনওরকম একটি উদ্বোধনী অনুষ্ঠান করে মুখরক্ষা করতে চাইছে পাকিস্তান। যেখানে থাকছে না সব দল।

এমনিতে আইসিসি ইভেন্টে ট্রফি নিয়ে ফোটোসেশনে হাজির থাকেন সব দলের অধিনায়করা। সাংবাদিক বৈঠকে মিলিত হন। উদ্বোধনী অনুষ্ঠানেও থাকেন অধিনায়করা। সে সব কিছুই হচ্ছে না।

Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। পৌঁছে গিয়েছে আফগানিস্তান। ভারত, বাংলাদেশ সরাসরি পৌঁছে গিয়েছে দুবাইয়ে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াও থাকছে না লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে।

আজ বিকেলে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে লাহোর ফোর্টের দিওয়ান-ই-আমে। ক্রিকেটীয় বিষয়ের সঙ্গে থাকছে সাংস্কৃতিক ছোঁয়া। অনুষ্ঠানে হাজির থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা। থাকবেন ক্রিকেট জগতের তারকারাও।

প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে। থাকবে পাকিস্তানের গায়ক আতিফ আসলামের পারফরম্যান্স। তিনি অন্যান্য গানের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যান্থেমও গাইবেন বলে পাক সংবাদমাধ্যম সূত্রে খবর।

অনুষ্ঠানে পাকিস্তানের বিমান বাহিনীর ফ্লাইপাস্ট অন্যতম আকর্ষণ হতে চলেছে। যার মহড়াও চলেছে গতকাল। ১৯ ফেব্রুয়ারি করাচিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। সেই ম্যাচের আগেও একটি ছোট অনুষ্ঠান হবে।

আজ করাচিতে প্রস্তুতি ম্য়াচে আফগানিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ফলে এই দুই দলও আজ লাহোরে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না। দক্ষিণ আফ্রিকা দলও রয়েছে করাচিতে। কাল তাদের প্রস্তুতি ম্য়াচ পাকিস্তান শাহিনের বিরুদ্ধে। পাকিস্তান শাহিনের আরেকটি দল কাল দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচ খেলবে।

এদিকে, দুবাইয়ে ভারতের ম্যাচগুলির টিকিটের চাহিদা তুঙ্গে। আজ ভারতীয় সময় বেলা দেড়টা থেকে কিছু টিকিট ফের ছাড়া হবে। এই টিকিটগুলি ভারতের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ ও প্রথম সেমিফাইনালের। ভারত বাংলাদেশের মুখোমুখি হবে ২০ ফেব্রুয়ারি। ২৩ তারিখ পাকিস্তান ও ২ মার্চ খেলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ৪ মার্চ দুবাইয়ে প্রথম সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালের পর ফাইনালের টিকিট বিক্রি শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+