Champions Trophy 2025 ফাইনালের পরই রোহিত ও বিরাটের অবসর? বড় তথ্য দিলেন শুভমান গিল

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কাল দুবাইয়ে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচের পরই রোহিত শর্মা ও বিরাট কোহলি ওডিআই থেকে অবসর ঘোষণা করবেন কিনা তা নিয়ে চলছে জল্পনা।

ভারত টি২০ বিশ্বকাপ জেতার পরই রোহিত, বিরাট ও রবীন্দ্র জাদেজা টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছিলেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির পরেও কি তেমন কিছু হবে?

Champions Trophy 2025

অস্ট্রেলিয়া ছিটকে যাওয়ার পরই ওডিআই থেকে অবসর নিয়েছেন স্টিভ স্মিথ। ২০২৭ সালের বিশ্বকাপের জন্য দল যাতে প্রস্তুত হতে পারে সেই লক্ষ্যে। বাংলাদেশের মুশফিকুর রহিমও অবসর ঘোষণা করে দিয়েছেন একদিনের আন্তর্জাতিক থেকে। এবার কি ভারতীয় তারকাদের পালা?

নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতা। তাতেই রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে চর্চা তুঙ্গে ওঠে। রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান পেয়েছেন। তারপর ভালো শুরু করেও বড় রান পাচ্ছেন না।

বিরাট কোহলি অবশ্য দারুণ ছন্দে রয়েছেন। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতাতে বড় অবদান রেখেছেন। ফলে বিরাটের উপর চাপটা কম। এই পরিস্থিতিতে কাল ভারতীয় ক্রিকেট দলের দুই মহাতারকার দিকেই তাকিয়ে সকলে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর রোহিত ও বিরাট নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন বলে চর্চা রয়েছে। শুভমান গিল অবশ্য দাবি করলেন, তাঁদের অবসর নিয়ে অন্তত ড্রেসিংরুমে কোনও আলোচনা হয়নি।

ভারতীয় দলের ব্যাটিং গভীরতা নিয়ে আত্মবিশ্বাসী গিল। তিনি বলেন, আমাদের ব্যাটিং লাইন আপ সেরা। রোহিত বিশ্বের অন্যতম সেরা ওপেনার। বিরাটকে নিয়েও কিছু বলার নেই। আমাদের দলের ব্যাটিং গভীরতার কারণেই টপ অর্ডার স্বাধীনভাবে খেলতে পারে।

গিল আরও বলেন, আমরা সকলেই ফাইনাল খেলতে মুখিয়ে। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনাল জিততে পারিনি। তবে এই ফাইনাল জেতার জন্য আমরা বদ্ধপরিকর। বড় ম্যাচে চাপ থাকবেই। সেটা যারা ভালোভাবে সামলাতে পারবে সেই দলই জিতবে। আমরা এই ম্যাচকে অন্য ম্যাচের মতোই দেখছি। আমরা দুবাইয়ে চারটি ম্যাচেই জিতেছি। ফলে বাড়তি চাপ অনুভব করছি না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+