Champions Trophy 2025: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত কিউয়িদের, বাংলাদেশ-নিউজিল্যান্ড দলে প্রথম একাদশে কারা?
প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর সোমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের মিশন বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ড জয় পেলেই পৌঁছে যাবে শেষ সেমিফাইনালে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড দল।
এই ম্যাচে নিউজিল্যান্ড দলে দুটি পরিবর্তনের কথা জানালেন অধিনায়ক মিচেল স্যান্টনার। 'ডু অর ডাই' ম্যাচে বাংলাদেশ দলেও দুটি পরির্তন হল। নাজমুল হোসেন শান্ত বলেন আমরা প্রথমে বোলিং করতে চেয়েছিলাম। আমরা এই ম্যাচের জন্য প্রস্তত আছি। হারলেও ভারতের বিরুদ্ধে ভালো খেলেছি সেই আত্মবিশ্বাস নিয়েই নামছি।

নসৌম্য সরকারকে বাদ দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ওপেনার সৌম্য সরকারকে বাদ দিয়ে বিকল্প ওপেনার নেয়নি। ফলে নাজমুল হোসেন শান্ত এই ম্যাচে ওপেন করতে পারেন। অন্যদিকে কিউয়ি দলও দুটি পরিবর্তন করছে, দলে এলেন রাচিন রবীন্দ্র। অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, রাওয়ালপিন্ডিতে চ্যালেঞ্জ ভিন্নধর্মী।
এই ম্যাচের দিকে তাকিয়ে আছে পাকিস্তানও। আজকের বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়,আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকবে পাকিস্তান। তবে বাংলাদেশ হেরেই একই সঙ্গে আজ টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে পাকিস্তান দলেরও। ভারতের সঙ্গে এ গ্রুপ থেকে সেমির টিকিট কনফার্ম হবে কিউয়িদের। নিউজিল্যান্ড জিতলে ভারতের মতো তাদেরও পয়েন্ট হবে ৪। শেষ ম্যাচে বাংলাদেশ জিতলেও তাদের পয়েন্ট হবে ২। সেক্ষেত্রে কোনো সুযোগই থাকবে না না শান্তদের সামনে। সেমিতে উঠার জন্য পাকিস্তানকেও তাই আজকের ম্যাচের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশের দিকে।রাওয়ালপিন্ডিতে একেবারেই পাটা উইকেট।
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে আজকের ম্যাচ দুই দলের তৃতীয় সাক্ষাৎ, আগের দুটি লড়াইয়ে দুদলই একটি করে জয় পেয়েছে। ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। একদিনের ক্রিকেটে পরিসংখ্যান বলছে, নিউজিল্যান্ড বাংলাদেশ এই দুই দল এখন পর্যন্ত ৪৫ বার পরস্পরের বিরুদ্ধে খেলেছে। কিউইরা জিতেছে ৩৩ ম্যাচে, আর বাংলাদেশ জয় পেয়েছে ১১টিতে। এক ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
বাংলাদেশের একাদশ- তানজিদ হাসান,, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহিদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্য়ান্ডের একাদশ- উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, , টম লাথাম , রাচিন বরীন্দ্র, টম লাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্য়াট হেনরি, উইলিয়াম ও'রোর্ক।












Click it and Unblock the Notifications