CT 2025 Final, IND vs NZ: ফাইনালেও টস হারার ধারা অব্যাহত ভারতের, ব্যাটিং নিল নিউজিল্যান্ড

CT 2025 Final, IND vs NZ: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আজ দুবাইয়ে। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল টানা তৃতীয়বার খেলছে, ২০১৩-র পর খেতাব দখলে নিতে মরিয়া।

নিউজিল্যান্ড শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ২০০০ সালে। ২৫ বছর আগে ভারতকেই হারিয়ে। আইসিসি ইভেন্টের ফাইনালে আজ অবধি ভারত কখনও হারাতে পারেনি নিউজিল্যান্ডকে।

CT 2025 Final IND vs NZ

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অপরাজেয় রয়েছে। জিতেছে সব ম্যাচই। নিউজিল্যান্ড হেরেছে শুধু ভারতের কাছেই। সবমিলিয়ে উপভোগ্য দ্বৈরথেরই অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। শেষ ১৪টি আইসিসি ইভেন্টের ১২টির নকআউট পর্বে উঠেছে ভারত। জিতেছে তিনটিতে। নিউজিল্যান্ড উঠেছে ৮টির, খেতাব জিতেছে ১ বার।

আজকের ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন ম্যাট হেনরি। তিনি চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক উইকেটশিকারী। সেমিফাইনালে কাঁধে চোট পেয়েছিলেন। গতকাল নিউজিল্যান্ডের নেটেও অংশ নিয়েছিলেন। আজ ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারেননি। তাঁর পিঠ চাপড়ে দেন সাপোর্ট স্টাফরা। স্বাভাবিকভাবেই ওয়ার্ম আপেও ছিলেন না।

আজ যে পিচে খেলা হচ্ছে সেটি ব্যবহার করা হয়েছিল ভারত-পাকিস্তান দ্বৈরথে। আকাশ চোপড়া জানান, পিচ শুষ্ক, তবে বেশ শক্ত। ফলে বল খুব একটা ঘুরবে না। প্রথমে ব্যাটিং করাই ভালো। ২৭০ বা তার বেশি রান উঠতে পারে।

রোহিত শর্মা টস হেরে খুব একটা উদ্বিগ্ন নন। এই নিয়ে ওডিআইয়ে টানা ১৫ বার টস হারল ভারত। ভারত অধিনায়ক বলেন, পরে ব্যাট করতে হবে বলে উদ্বিগ্ন নই। আমরা প্রথমে ব্যাট করেও জিতেছি, রান তাড়া করে জিতেছি। পিচ ভালো, পিচের চরিত্র খুব একটা বদলায় না। প্রথমে আমাদের ভালো বোলিং করতে হবে, যত কমে নিউজিল্যান্ডকে আটকানো যায় তাতেই ফোকাস রাখছি।

রোহিতের কথায়, টস নিয়ে ড্রেসিংরুমে কোনও আলোচনা হয় না। টস হারায় উদ্বেগও নেই। ভালো খেলাই লক্ষ্য। রোহিত আরও বলেন, আমরা ভালো খেলছি। ফাইনাল গুরুত্বপূর্ণ ম্যাচ। তাতেও ভালো করাই লক্ষ্য। নিউজিল্যান্ড ভালো দল, আরেকটি চ্যালেঞ্জ, আমরা কতটা ভালো খেলি সেটাই গুরুত্বপূর্ণ।

নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার জানান, দুবাইয়ের কন্ডিশন পাকিস্তানের চেয়ে আলাদা। ভারত ভালো খেলছে। স্কোরবোর্ডে বড় রান তুলে ভারতকে চাপে ফেলাই লক্ষ্য। ভারতের একাদশ অপরিবর্তিত। নিউজিল্যান্ড ম্যাট হেনরির জায়গায় নিল নাথান স্মিথকে।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ড- উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ, উইলিয়াম ও'রোর্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+