Champions Trophy 2025: ভারতের অনড় অবস্থানে মাথা নোয়াচ্ছে পাকিস্তান! চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলেই?

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির দিনক্ষণ ঘোষণা হতে পারে নভেম্বরের ১১ তারিখ। তবে তার আগে জানা যাচ্ছে, ভারতের অনড় অবস্থানের কাছে পিছু হঠতে হচ্ছে পাকিস্তানকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড গোটা টুর্নামেন্টটিই নিজেদের দেশে আয়োজন করতে চাইছিল। তবে আর যে তা সম্ভব নয়, সেটাও টের পাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলেই হওয়ার পথে।

Champions Trophy 2025

পিসিবি সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলি হতে পারে সংযুক্ত আরব আমিরশাহীতে। গত বছর এশিয়া কাপ যেমন হাইব্রিড মডেলেই করতে বাধ্য হয়েছিল পাকিস্তান, তেমনই হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে। সেবার ভারত খেলেছিল শ্রীলঙ্কায়। এবার দুবাই বা শারজায় হবে ভারতের ম্যাচগুলি।

ভারতের ম্যাচগুলি প্রয়োজনে লাহোরে আয়োজনের প্রস্তাব দিয়েছিল পিসিবি। এমনকী পাকিস্তানে খেলেই ভারতে ফিরে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয়। তবে অবাস্তব সেই প্রস্তাব নাকচ হয়ে যায়। শেষমেশ টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবে পিছু হঠতে বাধ্য হলো পিসিবি।

পিসিবি সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ধরেই নিয়েছে ভারত সরকার পাকিস্তানে ক্রিকেট দল পাঠাবে না। ফলে ভারতের ম্যাচগুলি দুবাই বা শারজায় দিয়ে ক্রীড়াসূচিতে সামান্য রদবদল করা হচ্ছে।

আইসিসিও কোনও দেশকে সরকারের নীতির বিরুদ্ধে গিয়ে কোনও দেশে যেতে জোর করবে না। আগেই জানা গিয়েছিল, হাইব্রিড মডেলে হলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অতিরিক্ত তহবিলেরও বন্দোবস্ত করে রেখেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

ডিসেম্বরেই আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন জয় শাহ। পিসিবি চাইছে তার আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচনা ঘোষণা করে দিক আইসিসি। আইসিসির কয়েকজন কর্তা আগামী সপ্তাহে পাকিস্তানে যাবেন। তখনই সূচি ঘোষণা চাইছে পিসিবি। যে খসড়া সূচি পাঠানো হয়েছিল তা ১১ নভেম্বর ঘোষণা করা হোক, চাইছে পাকিস্তান।

পিসিবির যুক্তি যখন বিকল্প পরিকল্পনা ও তহবিলও তৈরি রাখা হয়েছে তখন সূচি ঘোষণায় আর দেরি করার দরকার নেই। এমনকী ভারত সরকার পাকিস্তানে দল পাঠানোর অনুমতি দিচ্ছে, নাকি দিচ্ছে না, সে ব্যাপারে বিসিসিআইয়ের কাছ থেকে লিখিত বক্তব্য চেয়ে নিতেও আইসিসিকে চাপ দিচ্ছে পিসিবি।

খসড়া সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা। ১ মার্চ ভারত-পাকিস্তান দ্বৈরথ। ৯ মার্চ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল। তবে ভারত যদি পাকিস্তানে না যায় এবং ফাইনালে ওঠে তাহলে নিশ্চিতভাবেই ফাইনাল সরবে সংযুক্ত আরব আমিরশাহীতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+