CT 2025, AUS vs ENG: ইনগ্লিসের শতরান! চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড রান তাড়া করে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

CT 2025, AUS vs ENG: চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান অস্ট্রেলিয়া শুরু করল অস্ট্রেলিয়ার মতো খেলেই! আজ লাহোরে বিশ্বচ্যাম্পিয়নরা হারিয়ে দিল ইংল্যান্ডকে।

টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড রান তাড়া করে এদিন জয় ছিনিয়ে নিল স্টিভ স্মিথের দল। দুরন্ত শতরান জশ ইনগ্লিসের।

CT 2025 AUS vs ENG

টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ড তোলে ৮ উইকেটে ৩৫১। যা টুর্নামেন্টের ইতিহাসে কোনও ম্যাচে দলগত সর্বাধিক স্কোর। ট্রাভিস হেড, স্টিভ স্মিথরা ব্যর্থ হলেও অজিরা জয় ছিনিয়ে নিল অবলীলায়।

জশ ইনগ্লিস ২টি টেস্টে একটি ও ২৯টি টি২০ আন্তর্জাতিকে দুটি শতরানের মালিক। আজ পেলেন ওডিআই কেরিয়ারের প্রথম শতরান। নিজের ২৮তম ওডিআই ম্যাচের ২৬তম ইনিংসে। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ম্যাচ জেতানো ইনিংস খেললেন অজি উইকেটকিপার।

৩.১ ওভারে দলের ২১ রানে আউট হন ট্রাভিস হেড (৫ বলে ৬)। ৪.১ ওভারে ফেরেন স্মিথ (৬ বলে ৫), অজিদের রান তখন ২৭। এরপর দলকে টানতে থাকেন ম্যাথু শর্ট ও মার্নাস লাবুশেন। লাবুশেন ৪৫ বলে ৪৭ ও ওপেনার শর্ট ৬৬ বলে ৬৩ করেন।

২২.২ ওভারে চার উইকেটে ১৩৬, এই পরিস্থিতি থেকে হাল ধরে দশ ইনগ্লিস ও অ্যালেক্স ক্যারির জুটি। ক্যারি ৬৩ বলে ৬৯ রানে আউট হলে অজিদের স্কোর দাঁড়ায় ৪১.৪ ওভারে ২ উইকেটে ২৮২। বাকি কাজটা সারলেন ইনগ্লিস ও অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েল।

ইনগ্লিস হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৪১ বল খেলে, শতরানে পৌঁছন ৭৭ বল খেলে। অস্ট্রেলিয়া ৪৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্য পার করে ফেলে। ৮টি চার ও ছটি ছয়ের সাহায্যে ৮৬ বলে ১২০ রানে অপরাজিত থাকেন ইনগ্লিস।

গ্লেন ম্যাক্সওয়েল ১৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে রয়েছে চারটি চার ও ২টি ছয়। মার্ক উড ৯.৩ ওভারে ৭৫, জোফ্রা আর্চার ১০ ওভারে ৮২, ব্রাইডন কার্স ৭ ওভারে ৬৯, আদিল রশিদ ১টি মেডেন-সহ ১০ ওভারে ৪৭ ও লিয়াম লিভিংস্টোন ৭ ওভারে ৪৭ রান দিয়ে ১টি করে উইকেট নেন।

এর আগে, বেন ডাকেটের ১৪৩ বলে ১৬৫ (যা টুর্নামেন্টের ইতিহাসে কোনও ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক স্কোর) ও জো রুটের ৭৮ বলে ৬৮ রানে ভর করে ইংল্যান্ড ৮ উইকেটে ৩৫১ রান তুলেছিল। বেন ডোয়ারশুইস তিনটি, অ্যাডাম জাম্পা ও মার্নাস লাবুশেন দুটি করে উইকেট নেন। ১ উইকেট নেন ম্যাক্সওয়েল। টুর্নামেন্টে দলগত সর্বাধিক রানের রেকর্ডটি ইংল্যান্ডের থেকে কয়েক ঘণ্টার মধ্যেই ছিনিয়ে নিল অজিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+