Champions Trophy 2025: জস বাটলারের পদত্যাগ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার নেতৃত্ব দেবেন ইংল্যান্ডকে

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের কাছে হেরে। ব্য়র্থতার দায় নিয়ে এবার অধিনায়কত্ব ছাড়লেন জস বাটলার।

কাল করাচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বি গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। এই ম্যাচেই শেষবার নেতৃত্ব দিতে দেখা যাবে বাটলারকে।

Champions Trophy 2025

আফগানিস্তান ম্যাচে পরাজয়ের পর থেকেই বাটলারের নেতৃত্ব নিয়ে চর্চা চলছিল। প্রবলভাবে সমালোচিত হচ্ছিলেন। ২০২২ সালে টি২০ বিশ্বকাপ ইংল্যান্ড জিতেছিল বাটলারের নেতৃত্বে। কিন্তু ২০২৩ সালের বিশ্বকাপ, গত বছর টি২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স চাপে ফেলে বাটলারকে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার দৌড় থেকেও ছিটকে যায় ইংল্যান্ড। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা। টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস, সাদা বলের অধিনায়ক বাটলার। সেই বাটলারই এবার নেতৃত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাটলারের ইংল্যান্ড। হেরেছে টি২০ সিরিজেও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড রান তুলেও জিততে পারেনি। ভারতে টি২০ ও ওডিআই মিলিয়ে ৮ ম্যাচে মাত্র একটি ম্যাচে জেতে ইংল্যান্ড। সাদা বলের হেড কোচ হিসেবে সেটিই ছিল ব্রেন্ডন ম্যাকালামের প্রথম সফর।

বাটলার আজ বলেন, আমি ইংল্যান্ডের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আমার এবং দলের পক্ষে এটি সঠিক সিদ্ধান্ত। আশা করি অন্য কেউ বাজ (ব্রেন্ডন ম্যাকালাম)-এর সঙ্গে মিলে দলকে অভীষ্ট লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

জানা যাচ্ছে, সাদা বলের দলের সহ অধিনায়ক হ্যারি ব্রুকই ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হতে চলেছেন। নাসের হুসেনও তাঁকেই অধিনায়ক করার পক্ষে সওয়াল করেছেন। অধিনায়কত্ব ছাড়লেও ইংল্যান্ডের হয়ে এখনও খেলা চালিয়ে যাবেন বাটলার। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা, হতাশা ঝেড়ে ফেলে তিনি ভবিষ্যতে ক্রিকেট উপভোগ করতে চান বলে জানিয়েছেন।

উল্লেখ্য, বাটলার ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ইয়ন মর্গ্যানের স্থলাভিষিক্ত হয়েছিলেন ২০২২ সালের জুনে। সে বছরই অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ জেতে থ্রি লায়ন্স। কিন্তু তারপরই বিভিন্ন আইসিসি ইভেন্টে হতাশা সঙ্গী হয় ইংল্যান্ডের। বাটলার জানান, তিনি আশা করেছিলেন ম্যাকালামের সঙ্গে মিলে দলকে ঘুরে দাঁড় করাতে পারবেন। কিন্তু তা হয়নি। নেতৃত্ব যে পরিস্থিতিতে ছাড়তে হলো তাতে তিনি হতাশ, লজ্জিত।

২০১৯ সালের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। কিন্তু ২০২৩ সালে বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড ৯টির মধ্যে মাত্র তিনটি ম্যাচেই জিততে সক্ষম হয়। প্রথম দেশ হিসেবে ছিটকে গিয়েছিল। শেষ ২৫টি ওডিআইয়ের মধ্যে ১৮টিতেই হেরেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এড়াতে চাইবে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের হ্যাটট্রিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+