Champions Trophy 2025: বুমরাহ নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, বাদ যশস্বী, ভারতীয় দলে সুযোগ হর্ষিত ও বরুণকে

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ। আজ বিসিসিআয়ের তরফে এ কথা জানানো হয়েছে।

ভারতের যে সম্ভাব্য দল ঘোষণা করা হয়েছিল তাতে উল্লেখযোগ্য বদল এলো। বুমরাহর স্থলাভিষিক্ত হলেন হর্ষিত রানা। এ ছাড়া ১৫ জনের দলে ঢুকে পড়লেন বরুণ চক্রবর্তী।

Champions Trophy 2025

প্রাথমিক সম্ভাব্য দলে থাকলেও মূল দল থেকে বাদ পড়লেন যশস্বী জয়সওয়াল। ফলে ওপেনার হিসেবে রোহিত শর্মা ও শুভমান গিলই খেলবেন। বুমরাহ লোয়ার ব্যাক ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন। আগেই তিনি ছিটকে গিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক দল ঘোষণার সময় জানানো হয়েছিল, বুমরাহকে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে খেলানোর পরিকল্পনা রয়েছে। যদিও সম্প্রতি যে দল ঘোষণা করা হয় তাতে বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়। কিন্তু তিনটি ম্যাচের দলে ছিল না বুমরাহর নাম।

বেঙ্গালুরুতে বুমরাহর রিহ্যাব শুরু হয়েছে। জানা গিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে তাঁর চোট পরীক্ষা করে সিদ্ধান্ত নেবে মেডিক্যাল টিম। সিডনি টেস্ট খেলতে গিয়েই পিঠে অস্বস্তি অনুভব করেছিলেন বুমরাহ। দ্বিতীয় ইনিংসে বোলিংই করতে পারেননি। জানা যাচ্ছে, এখনও অস্বস্তি বোধ করছেন বুমরাহ।

বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তো ছিটকে গেলেন। আইপিএলেও তাঁকে কতটা পাওয়া যাবে তা নিয়ে সংশয় থাকছে। বুমরাহ কবে বোলিং শুরু করতে পারবেন সেটাও স্পষ্ট নয়। আইপিএলের পর ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজও রয়েছে। ফলে বুমরাহকে নিয়ে আইপিএলেও চিন্তা থাকছেই।

২০২২ সালে টি২০ বিশ্বকাপেও বুমরাহ পিঠে চোটের কারণে খেলতে পারেননি। সেই চোট সারাতে অস্ত্রোপচারও করা হয়েছিল। ফের আরেকটি আইসিসি ইভেন্ট থেকে ছিটকে গেলেন বুমরাহ। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে শেষ মুহূর্তে রদবদলের সময়সীমা শেষ হচ্ছে আজই। ভারত এদিন ১৫ জনের দল ঘোষণা করল।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নাগপুরে যশস্বী জয়সওয়ালের অভিষেক হয়েছিল। কিন্তু ওপেন করতে নেমে তিনি সুবিধা করতে পারেননি। কটকে রোহিত শর্মা ও শুভমান গিল ওপেন করতে নেমে শতাধিক রানের পার্টনারশিপ গড়ে দলের জয়ের ভিত মজবুত করেন। এই পরিস্থিতিতে ১৫ জনের দলে যশস্বী থাকবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দল থেকে বাদ পড়লেন যশস্বী। বুমরাহর পরিবর্ত হিসেবে ভারতীয় দলে এলেন হর্ষিত রানা। তবে বুমরাহ না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বোলিং কিছুটা দুর্বল হলো। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে দুরন্ত বোলিং করছেন বরুণ চক্রবর্তী। কুলদীপ যাদব চলতি সিরিজে একটি ম্যাচেই খেলেছেন। এই আবহে বরুণও ঢুকে পড়লেন চ্য়াম্পিয়ন্স ট্রফির দলে।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।

নন ট্রাভেলিং পরিবর্ত- যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ ও শিবম দুবে। যখন প্রয়োজন পড়বে তখন এই ক্রিকেটাররা দুবাইয়ে যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+