CT 2025: দুবাইয়ে প্রায় ৭ বছর পর ওডিআই খেলবে ভারত, রোহিতদের ট্র্যাক রেকর্ড ঈর্ষণীয়, চিন্তায় থাকবে বাংলাদেশ

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার দুবাইয়ে ভারত মুখোমুখি হবে বাংলাদেশের। প্রায় ৭ বছর পর দুবাইয়ে ওডিআই খেলবে ভারত।

২০১৯ সালের পর এখানে আইসিসির টেস্টখেলিয়ে দেশ কোনও ওডিআই খেলেনি। যদিও টি২০ বিশ্বকাপ-সহ টি২০ আন্তর্জাতিকই এখানে বেশি হয়।

CT 2025

ভারত দুবাইয়ে সব ফরম্যাট মিলিয়ে মোট ১৫টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জিতেছে ১০টিতে। হার চারটিতে, টাই হয়েছে ১টি ম্যাচ। একদিনের আন্তর্জাতিক ভারত দুবাইয়ে খেলেছে ৬টি। পাঁচটিতে জিতেছে, একটি ম্যাচ টাই।

২০১৮ সালের এশিয়া কাপ ভারত দুবাইয়ে জিতেছিল রোহিত শর্মার অধিনায়কত্বে। সেবার ফাইনাল-সহ বাংলাদেশকে ভারত হারায় ২ বার। প্রথম ম্যাচে হংকংকে ভারত হারিয়েছিল ২৬ রানে। এরপর পাকিস্তানকে পরাস্ত করে ৮ উইকেটে।

সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ভারত জিতেছিল ৭ উইকেটে। সুপার ফোরে ভারত ৯ উইকেটে হারায় পাকিস্তানকে। ভারত-আফগানিস্তান ম্যাচটি টাই হয়েছিল। ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে শেষ বলে ৩ উইকেটে জয় ছিনিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মেন ইন ব্লু।

ফলে দেখা যাচ্ছে, আজ অবধি দুবাইয়ে ভারত একটি একদিনের আন্তর্জাতিকেও হারেনি। ২০১৮ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম দুবাইয়ে ওডিআই খেলবে ভারত। সেবারও অধিনায়ক ছিলেন রোহিত শর্মা, এবারেও তিনিই। রোহিত দুবাইয়ে ৫টি ওডিআইয়ে ৩১৭ রান করেছেন। গড় ১০৫.৬৬। একটি শতরান ও দুটি হাফ সেঞ্চুরি রয়েছে।

ভারতীয়দের মধ্যে ওডিআইয়ে দুবাইয়ে সবচেয়ে বেশি রান রয়েছে শিখর ধাওয়ানের। তিনি ৫ ম্যাচে ৩৪২ রান করে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় পাঁচে রয়েছেন। তালিকার শীর্ষে স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন (১১ ম্যাচে ৪২৪)। ফলে রোহিত ১০৮ রান করলেই দুবাইয়ে ওডিআইয়ে সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে যাবেন।

দুবাইয়ে একদিনের আন্তর্জাতিকে ভারতের সর্বাধিক স্কোর ৭ উইকেটে ২৮৫, সর্বনিম্ন ২ উইকেটে ১৬৪। শিখর ধাওয়ানের ব্যক্তিগত সর্বাধিক স্কোর ১২৭। ভারতীয় বোলারদের মধ্যে সফলতম কুলদীপ যাদব। ৬ ম্যাচে তাঁর ১০ উইকেট রয়েছে। সেরা বোলিং ফিগার রবীন্দ্র জাদেজার, ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট, বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে। এতে ম্যাচের সেরাও হন জাড্ডু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+