CT 2025, IND vs PAK: টসের সামান্য আগে স্টেডিয়ামে ঢুকল ভারতের টিম বাস! দুবাইয়ের যানজটে বড় বিপত্তি
CT 2025, IND vs PAK: দুবাইয়ে নির্ধারিত সময়েই শুরু হয়েছে ভারত-পাকিস্তান মেগা ম্যাচ। টস জিতে ব্যাট করছে ভারত।
তবে এদিনও স্টেডিয়ামের সমস্ত দর্শকাসন ভরেনি। যা মোটেই ভালো বিজ্ঞাপন নয়। এদিন ভারতীয় দলের টিম বাস স্টেডিয়ামে পৌঁছয় পাকিস্তানের পর। কারণ, যানজট।

একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, টসের নির্ধারিত সময়ের ৩৫ মিনিট আগে ভারতীয় দলের টিম বাস স্টেডিয়ামে পৌঁছয়। যা সাধারণত হয় না। অনেকক্ষণ আগেই স্টেডিয়ামে পৌঁছে যায় দুই দল। কিন্তু এদিন তা হয়নি।
তার কারণ, দুবাইয়ে যানজটে আটকে পড়েছিল ভারত ও পাকিস্তানের টিম বাস। ম্যাচের শেষ হাসি কে হাসবে, তা স্পষ্ট হবে কয়েক ঘণ্টা পর। কিন্তু স্টেডিয়ামে পৌঁছনোর ক্ষেত্রে এদিন ভারতকে পিছনে ফেলে দিল পাকিস্তান।
যানজট কাটিয়ে ভারতের টিম বাসের চেয়ে আগে পৌঁছয় পাকিস্তানের বাস। ভারতের দুই থ্রোডাউন বিশেষজ্ঞ আগেই পৌঁছে গিয়েছিলেন স্টেডিয়ামে। কিন্তু টিম বাস না আসায় তাঁদের বেশ কিছুক্ষণ মাঠেই অপেক্ষা করতে হয়।
টসের আগে ওয়ার্ম আপ সারেন ক্রিকেটাররা। ব্যাট, বল নিয়ে অনুশীলনও চলে। নিজেদের মধ্যে কথা বলে রণকৌশল ঠিক করা হয় টিম হাডলে। আজ ভারতীয় দল দেরিতে পৌঁছনোয় সবই করতে হয় দ্রুত। ভারতের একাদশে এদিন কোনও পরিবর্তন আনা হয়নি।
দুবাইয়ে বেশ গরম রয়েছে। খেলা শুরু হয়েছে দেড় ঘণ্টারও বেশি সময় আগে। যদিও এখনও ফাঁকা প্রচুর দর্শকাসন। দুই ওপেনারকে হারানোর পর পাকিস্তানের রান তোলার গতিও আগের তুলনায় কমেছে। প্রথম ১০ ওভারের মধ্যেই দুটি উইকেট তুলে নিয়েছে ভারত।
বাবর আজম পাঁচটি চারের সাহায্যে ২৬ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন, হার্দিক পাণ্ডিয়ার বলে কট বিহাইন্ড হয়ে। এরপর এক রান নিতে দিয়ে অক্ষর প্যাটেলের সরাসরি থ্রো-র জেরে রান আউট হন ইমাম উল হক। ফখর জামানের পরিবর্ত ইমাম ২০২৩ সালের বিশ্বকাপের পরএই প্রথম ওডিআই খেলছেন। তিনি ২৬ বলে ১০ রান করেন।
ভারতীয় শিবিরকে স্বস্তি দিয়ে মাঠে ফিরেছেন মহম্মদ শামি। তিনি তিন ওভার করে কিছুক্ষণের জন্য ড্রেসিংরুমে গিয়েছিলেন। জানা গিয়েছিলেন, শিনে কিছু সমস্যা বোধ করছিলেন। তবে মাঠে ফেরার পর লাইন ও লেংথ আরও ভালো হয়েছে। শামি এখনও অবধি ৫ ওভারে ১৮ রান দিয়েছেন, উইকেট পাননি।
২০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৭৯। মহম্মদ রিজওয়ান ৩৪ বলে ১৩ ও সাউদ শাকিল ৩৪ বলে ২০ রানে ব্য়াট করছেন।












Click it and Unblock the Notifications