Champions Trophy 2025: কড়া বিসিসিআই, ভারতীয় দলের কেউই দুবাইয়ে পরিবার নিয়ে যেতে পারছেন না

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি, পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। পরের দিনই ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ।

ভারতীয় দল শনিবার, অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি দুবাই রওনা দিচ্ছে। যদিও সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে উল্লেখ, ভারতীয় দলের কেউ স্ত্রী, বান্ধবী-সহ পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন না।

Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ৯ মার্চ। যেহেতু তিন সপ্তাহের মধ্যেই টুর্নামেন্ট শেষ হয়ে যাবে এবং ভারতীয় দলকে তিন সপ্তাহের সামান্য বেশি সময় দুবাইয়ে থাকতে হবে, ফলে পরিবার নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে না বিসিসিআই।

অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পরই বিসিসিআই ক্রিকেটারদের জন্য নতুন একগুচ্ছ নিয়ম লাগু করেছে। তাতে উল্লেখ করা হয়েছে, ৪৫ দিন বা তার বেশিদিনের সফর হলে সর্বাধিক দুই সপ্তাহ পরিবারকে কাছে রাখতে পারবেন ক্রিকেটাররা।

বিসিসিআই সূত্রকে উল্লেখ করে সংবাদসংস্থা জানাচ্ছে, পরে যদি নিয়ম শিথিল করা হয় তাহলে আলাদা কথা। কিন্তু এখনও অবধি ঠিক আছে যে, ক্রিকেটারদের স্ত্রী, সন্তান (১৮ বছরের কম) বা বান্ধবীদের দুবাইয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। একজন সিনিয়র ক্রিকেটার এ ব্যাপারে জানতে চেয়েছিলেন। তাঁকে বলা হয়েছে, নিয়ম মেনেই সব কিছু হবে।

যেহেতু এই সফর এক মাসেরও কম সময়ের সে কারণেই বিসিসিআই কাউকে পরিবার নিয়ে যাওয়ার অনুমোদন দিচ্ছে না। তবে ব্যতিক্রমী হিসেবে যদি কাউকে অনুমতি দেওয়া হয়, সেক্ষেত্রেও পরিবারের সদস্যদের যাবতীয় খবর সংশ্লিষ্ট ক্রিকেটারকেই বহন করতে হবে।

ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটারদের নিয়মের অনুশাসনে বেঁধে ফেলা হয়েছে। ইংল্যান্ড সিরিজেই দেখা গিয়েছে, ভারতীয় দলের সকলেই প্র্যাকটিসে এসেছেন টিম বাসে। কেউ আলাদা গাড়ি ব্যবহার করেননি। কলকাতায় শুরু হয়েছিল টি২০ সিরিজ, নাগপুরে ওডিআই সিরিজ। প্র্যাকটিস বা ম্য়াচের সময় সকলে একসঙ্গেই যাতায়াত করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+