CT 2025, IND vs PAK: পাটনায় যজ্ঞ, আমেদাবাদেও মেগা ম্যাচের উত্তাপ, দুবাইয়ে বেশি ভারতের সমর্থকই

CT 2025, IND vs PAK: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান দ্বৈরথ। সকাল থেকেই দুবাইয়ের স্টেডিয়ামের বাইরে সমর্থকদের দীর্ঘ লাইন।

ভারতের নানা প্রান্তেও মেগা ম্যাচের উন্মাদনার পারদ চড়ছে। কোথাও সকাল থেকেই চলছে যজ্ঞ। কোথাও আবার সমর্থকরা নিজেদের শরীর রাঙিয়েছেন জাতীয় পতাকার রঙে।

CT 2025 IND vs PAK

বিহারের পাটনায় সকাল থেকেই শুরু হয়েছে যজ্ঞ। ভারতের জয় কামনায়। রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজাদের ছবি নিয়ে যজ্ঞের আয়োজন। খোল, করতাল, শঙ্খ বাজিয়ে চলছে মন্ত্রোচ্চারণ। উপস্থিত খুদেরাও।

আমেদাবাদে দুই যুবককে দেখা গেল দুই দেশের জাতীয় পতাকার রঙে নিজেদের সাজিয়েছেন। হাতে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো দেখতে একটি ট্রফি। আমেদাবাদের ওই সমর্থক বলেন, আমরা প্রতিবার ভারত-পাকিস্তান ম্যাচের সময় থিম করি। পাকিস্তানের শিশুসুলভ নানা আচরণকে কটাক্ষ করতে।

ওই সমর্থক বলেন, আমেদাবাদে যখনই খেলা হয় তখন আমি এভাবেই জাতীয় পতাকার রঙে নিজের সারা শরীর রং করে মাঠে যাই। ভারত-পাকিস্তান ম্যাচের দিনও করি। আমেদাবাদে বিরাট কোহলি অর্ধশতরান করেছিলেন। আজ তাঁর ও রোহিত শর্মার ব্যাটে বড় রান চাইছি। শুভমান গিলও আরেকটি শতরান করুন।

দুবাইয়ের স্টেডিয়ামের বাইরে সমর্থকদের সংখ্যায় পাকিস্তানকে টেক্কা দিয়েছে ভারত। ভারতের হয়ে গলা ফাটাতে কেউ এসেছেন নিউ ইয়র্ক থেকে কেউ মেলবোর্ন থেকে। কালই ফের নিজেদের গন্তব্যে ফিরে যাবেন। দুবাইয়ে দেখতে চাইছেন ভারতের জয়।

এক সমর্থক বললেন, আমার বাড়ি গোয়ায়। তবে নিউ ইয়র্কে থাকি। সেখান থেকে এই ম্যাচ দেখতেই এসেছি। ১৪ ঘণ্টার বিমানযাত্রার পরেও কোনও ক্লান্তি নেই। এটাই ভারত-পাক ম্যাচের উত্তাপ। মেলবোর্ন থেকে আসা ভারতের সমর্থক বললেন, ২০২২ সালে বিরাট কোহলি যেমন এমসিজিতে পাকিস্তানকে হারিয়েছিলেন, ফের তেমন কিছুই দেখতে চাই।

অনেক মহিলা সমর্থকও পৌঁছে গিয়েছেন দুবাইয়ে। ভারতের থেকে বড় রান প্রত্যাশা করছেন। একাধিক ব্যাটারের থেকে শতরানের প্রত্যাশাও রয়েছে। অনেকেই আবার এই প্রথম স্টেডিয়ামে গিয়ে খেলা দেখছেন, শুরুই হচ্ছে ভারত-পাকিস্তান দ্বৈরথ দিয়ে।

পাকিস্তানের খুদে ভক্তদেরও দেখা মিলল। তারাও প্রথমবার স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবে। দুই খুদের একজন বাবর আজমের ভক্ত, অন্যজন মহম্মদ রিজওয়ানের। বাবরের ছক্কা মারার দক্ষতাতেই আকৃষ্ট হয়েছে ওই খুদে। তবে বাবর মোটেই ছন্দে নেই। আজ দলে থাকা নিয়েই রয়েছে ধোঁয়াশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+