CT 2025, IND vs NZ Final: সৌরভের বুদ্ধি প্রয়োগ রোহিতের, মাঝের ওভারেই খেল খতম নিউজিল্যান্ডের

CT 2025, IND vs NZ Final: ২০১৩ সালের পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে ভারতের চাই ২৫২। দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৭ উইকেটে ২৫১ রান তুলেছে।

ভারতীয় স্পিনাররাই আড়াইশোর আশেপাশে বেঁধে রাখতে বড় ভূমিকা নিলেন। বিশেষ করে প্রথম পাওয়ারপ্লে-র শেষে নিউজিল্যান্ডের স্কোর যেখানে ছিল ১০ ওভারে ১ উইকেটে ৬৯।

CT 2025 IND vs NZ Final

দ্বিতীয় পাওয়ারপ্লে, অর্থাৎ ১০.১ থেকে ৪০ ওভার পর্যন্ত নিউজিল্যান্ড তুলেছে মাত্র ১০৩ রান, ৪ উইকেটে। ফলে বোঝাই যাচ্ছে মাঝের ওভারগুলিই ফ্যাক্টর হয়েছে। তৃতীয় পাওয়ারপ্লেতে ৪০.১ থেকে ৫০ ওভারে কিউয়িরা তুলেছে ৭৯ রান, ২ উইকেট খুইয়ে।

ফাইনালে রাচিন রবীন্দ্রর ক্যাচ পড়েছে ২টি। ২৮ রানের মাথায় মহম্মদ শামি নিজের বলে এবং ২৯ রানের মাথায় শ্রেয়স আইয়ার বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ ফেলেন রবীন্দ্রর। যদিও তার ফায়দা বিশেষ তুলতে না পেরে রবীন্দ্র মাত্র ৩৭ রান করে সাজঘরে ফেরেন। চলতি টুর্নামেন্টে তাঁর ক্যাচ পড়েছে মোট ৫টি, যা সর্বাধিক।

দ্বিতীয় পাওয়ারপ্লে-র পুরো ৩০ ওভারই ভারত স্পিনারদের দিয়ে করিয়েছে। ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির যে ফাইনাল রিজার্ভ ডে-তে হয়েছিল তাতেই শেষবার এমন ঘটনা ঘটেছিল।

ড্যারিল মিচেল আজ অর্ধশতরান করলেন ৯১ বলে। এটি তাঁর মন্থরতম ওডিআই ইনিংস। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মার্টিন গাপটিলের লেগেছিল ৯৫ বল। ফলে মিচেলের এদিনের নজিরটি ওডিআইয়ে নিউজিল্যান্ড ব্যাটারদের মধ্যে দ্বিতীয় মন্থরতম অর্ধশতরান।

১৪ থেকে ২৭ ওভারের মধ্যে মোট ৮১টি বলে কোনও বাউন্ডারিই মারতে পারেনি নিউজিল্যান্ড। ভারত আজ মোট চারটি ক্যাচ ফেলেছে। ২০০৫ সালে ইন্ডিয়ান অয়েল কাপের ফাইনালে ভারত চারটি ক্যাচই ফেলেছিল। ফলে ওডিআইয়ের নকআউট ম্যাচে সর্বাধিক ক্যাচ ফেলার সেই নজির ছুঁল রোহিত শর্মার দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+