CT 2025, IND vs AUS: ১৪ বছরের খরা কাটাতে বদ্ধপরিকর ভারত, অস্ট্রেলিয়াকে স্বস্তিতে রাখছে ঈর্ষণীয় ট্র্যাক রেকর্ড
CT 2025, IND vs AUS: আরও একবার আইসিসি ইভেন্টের নকআউট ম্যাচে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ। কাল দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে।
যদিও ২০১০ সাল থেকে আইসিসির ইভেন্টের নকআউট ম্যাচে যতবার এই দুই দেশের দ্বৈরথ হয়েছে তাতে মাত্র একবারই জিতেছে ভারত। তাও ২০১১ সালের বিশ্বকাপে শেষবার।

এই সময়কালে আইসিসি ইভেন্টের নকআউট ম্যাচে ভারতকে চারটির মধ্যে তিনটিতেই হারিয়েছে ভারত। ২০১১ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আমেদাবাদে অজিদের হারিয়েছিল ভারত। কিন্তু তারপর ২০১৫ সালের বিশ্বকাপের সেমিফাইনাল, ২০২৩ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে অজিদের কাছে হারে ভারত।
২০১১ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট করতে নেমে রিকি পন্টিংয়ের ১০৪, ব্র্যাড হ্যাডিনের ৫৩ ও ডেভিড হাসির অপরাজিত ৩৮ রানে ভর করে অজিরা তোলে ৬ উইকেটে ২৬০। জবাবে ৪৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে সেমিফাইনালে যায় ভারত। সচিন তেন্ডুলকর ৫৩, গৌতম গম্ভীর ৫০ ও যুবরাজ সিং অপরাজিত ৫৭ করেছিলেন।
২০২৩ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড শতরান হাঁকিয়ে ভারতকে হারানোর পিছনে অবদান রাখেন। ফলে আইসিসির ইভেন্টের নকআউট পর্বে ভারত ১৪ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোর লক্ষ্য নিয়ে নামবে ভারত।
ভারত চাইবে দ্রুত ট্রাভিস হেডকে ফেরাতে। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী। তাদের যতটা সম্ভব কম রানে থামানোর চেষ্টা যেমন করবেন ভারতীয় বোলাররা, তেমনই অস্ট্রেলিয়ার তুলনায় কম অভিজ্ঞ বোলারদের বিরুদ্ধে বড় পার্টনারশিপ গড়লেই ভারত বাজিমাত করতে পারে।
আইসিসির সব ফরম্যাট মিলিয়ে ভারতের বিরুদ্ধে নকআউট পর্বের ম্যাচে অজিরা এগিয়ে ৪-৩ ব্যবধানে। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ সেমিফাইনালেও অজিদের হারিয়েছিল ভারত। ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনাল, ২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনাল ও ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারায় অস্ট্রেলিয়া।
বিশ্বকাপে নকআউট পর্বের ম্যাচে ভারত জিতেছে ১টিতে, অস্ট্রেলিয়া তিনটিতে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউট পর্বে একমাত্র সাক্ষাতে জিতেছে ভারত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জিতেছে অজিরা।
২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে অজিরা জেতে রিকি পন্টিং অপরাজিত ১৪০ রানের ইনিংস খেলায়। ২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনালে স্টিভ স্মিথ শতরান করেছিলেন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ২০২৩-এর বিশ্বকাপ ফাইনালে শতরান করেন ট্রাভিস হেড।
২০০৭ সালের টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে যুবরাজ সিং ৩০ বলে ৭০ রানের ইনিংস খেলে ভারতকে জেতান অজিদের বিরুদ্ধে। ২০০০ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ার্টার ফাইনালে ভারত দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল অজিদের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications