CT 2025 Final: ২৫ বছর আগের প্রতিশোধ নিতে মরিয়া ভারত, আইসিসি ইভেন্টের ফাইনালের দ্বৈরথে এগিয়ে নিউজিল্যান্ড

CT 2025 Final: রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অপরাজেয়।

সেমিফাইনালের আগেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুবাইয়ে গত রবিবার কিউয়িদের হারিয়েছে মেন ইন ব্লু। রোহিত শর্মাদের সামনে ২৫ বছর আগের ঘটনার প্রতিশোধ নেওয়ার হাতছানি।

CT 2025 Final

আইসিসি ইভেন্টের ফাইনালে পারস্পরিক দ্বৈরথের নিরিখে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। তারা ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি (আইসিসি নকআউট) ফাইনালে ভারতকে হারিয়েছিল। এরপর ২০২১ সালে জেতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতকে ছিটকে যেতে হয়েছিল। তবে সেই সেমিফাইনালে হারের মধুর প্রতিশোধ ভারত নেয় ২০২৩ সালের বিশ্বকাপ সেমিফাইনালে। রোহিত শর্মা যেমন অধিনায়ক হিসেবে দ্বিতীয় আইসিসি ট্রফি জেতার সামনে, তেমনই প্রথমবার আইসিসি ইভেন্টে নেতৃত্ব দিয়ে দলকে ফাইনালে তুলেছেন মিচেল স্যান্টনার।

২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কেনিয়ার নাইরোবির জিমখানা ক্লাব গ্রাউন্ডে ভারত-নিউজিল্যান্ড দ্বৈরথ হয়েছিল। অক্টোবরের ১৫ তারিখ। ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। সৌরভের ১১৭ ও সচিন তেন্ডুলকরের ৬৯ রানের দৌলতে ভারত তোলে ২৬৪ রান। নিউজিল্যান্ড ম্যাচ জেতে চার উইকেটে, জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ৪৯.৪ ওভারে। ক্রিস কেয়ার্নস ১১৩ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন। ষষ্ঠ উইকেট জুটিতে কেয়ার্নস ও ক্রিস হ্যারিস ১২২ রানের পার্টনারশিপ গড়ে ভারতের গ্রাস কেড়েছিলেন।

২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারায় নিউজিল্যান্ড। সাউদাম্পটনে বৃষ্টিবিঘ্নিত ফাইনালটি গড়িয়েছিল রিজার্ভ ডে-তে। ভারতের ২১৭ রানের জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে তোলে ২৪৯ রান। দ্বিতীয় ইনিংসে ভারত গুটিয়ে যায় ১৭০ রানে। নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ২১ রান করে সেরা হন কাইল জেমিসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+