CT 2025, IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সফলতম কুলদীপ, তিন শিকারে স্পর্শ বিরাট নজির

CT 2025, IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আজ ভারতীয়দের মধ্যে সফলতম বোলার কুলদীপ যাদব। তিনি এই ম্যাচে স্পর্শ করলেন ঈর্ষণীয় নজির।

পঞ্চম ভারতীয় স্পিনার হিসেবে তাঁর ঝুলিতে এদিন এলো তিনশোতম আন্তর্জাতিক উইকেট। আজ তিন উইকেট পেয়েছেন কুলদীপ।

CT 2025 IND vs PAK

আজ ওডিআই কেরিয়ারের ১১০তম ম্যাচ খেলছেন কুলদীপ। তাঁর উইকেট সংখ্যা বেড়ে হলো ১৭৩। ১৩টি টেস্টে কুলদীপ ৫৬টি উইকেট পেয়েছেন। টি২০ আন্তর্জাতিকে তাঁর রয়েছে ৪০ ম্যাচে ৬৯ উইকেট।

আজ কুলদীপ পাকিস্তানের ইনিংসের ৪৩তম ওভারটি করতে গিয়ে পরপর দুই বলে প্যাভিলিয়নে ফেরান সলমন আঘা ও শাহিন শাহ আফ্রিদিকে। এরপর ৪৭তম ওভারের চতুর্থ বলে তিনি আউট করে দেন নাসিম শাহকে। কুলদীপের বোলিং ফিগার দাঁড়ায় ৯ ওভারে ৪০ রান খরচ করে তিন উইকেট।

পাকিস্তানের বিরুদ্ধে সাতটি ম্যাচে কুলদীপের ঝুলিতে ১৫ উইকেট। চোট সারিয়ে কামব্যাক করেছেন ইংল্যান্ড সিরিজে। নাগপুরে ৫৩ ও আমেদাবাদে ৩৮ রান খরচ করে একটি করে উইকেট পেয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে ৪৩ রান খরচ করে কোনও উইকেট পাননি।

অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজার সঙ্গে কুলদীপ যাদবকে খেলাচ্ছে ভারত। বাংলাদেশ ম্যাচে নিষ্প্রভ থাকায় কুলদীপের জায়গায় আজকের ম্যাচে বরুণ চক্রবর্তীকে খেলানোর জল্পনা ছিল। কিন্তু শেষ অবধি কুলদীপেই আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট।

আজ কুলদীপ সেই আস্থার মর্যাদা দিলেন। এখনও পুরোপুরি চেনা ছন্দে না ফিরলেও এদিন তিন উইকেট তুলে নেওয়া নিশ্চিতভাবেই তাঁর আত্মবিশ্বাস বাড়াল। সেই সঙ্গে তাঁর আন্তর্জাতিক শিকারের সংখ্যা বেড়ে হলো ৩০২।

ভারতীয় স্পিনারদের মধ্যে কুলদীপ পঞ্চম, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট দখলের মাইলস্টোন ছুঁলেন। অনিল কুম্বলের রয়েছে ৯৫৩ উইকেট। তারপর রয়েছেন যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন (৭৬৫), হরভজন সিং (৭০৭) ও রবীন্দ্র জাদেজা (৬০৪)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+