CT 2025, IND vs PAK: শাকিলের অর্ধশতরান লড়াইয়ে রাখল পাকিস্তানকে, মাঝের ওভারে ভারতের বোলিং নিয়ে চিন্তা থাকছেই

CT 2025, IND vs PAK: বাংলাদেশের পর পাকিস্তানের বিরুদ্ধেও ভারত মাঝের ওভারে প্রত্যাশিত সাফল্য পেল না। দুবাইয়ের পিচ ক্রমেই মন্থর হবে। ফলে ব্যাট করা সহজ নয়।

এখানে আইএলটি২০-র খেলা হয়েছে আগে। দুটি ম্যাচে ব্যবহৃত পিচেই আজকের খেলা হচ্ছে। ফলে হাই স্কোরিং ম্যাচ হবে না। তবে মাঝের ওভারগুলিতে পাকিস্তানকে যতটা চাপে ফেলা উচিত ছিল, সেটা সম্ভব হলো না।

CT 2025 IND vs PAK

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। প্রথম পাওয়ারপ্লে-র ১০ ওভারে পাকিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ৫২। পরের ১০ ওভারে সেই রান রেট নেমে আসে ২.৭-এ। ভারত বাংলাদেশের বিরুদ্ধে ১১তম ওভার থেকে ৪০ ওভার পর্যন্ত দ্বিতীয় পাওয়ারপ্লেতে কোনও উইকেট তুলতে পারেনি। রান দিয়েছে ১২৩। আজ পাকিস্তান তিন উইকেট খুইয়ে তুলল ১৩১।

আজ পাকিস্তানের দ্বিতীয় উইকেট পড়ে ৯.২ ওভারে ৪৭ রানে। এরপর তৃতীয় উইকেট জুটিতে ১০৪ রান যোগ করেন অধিনায়ক মহম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল। শাকিল কেরিয়ারের চতুর্থ ওডিআই অর্ধশতরান পূর্ণ করেন ৬৩ বলে।

৩৩তম ওভারে হার্দিক পাণ্ডিয়ার বলে মহম্মদ রিজওয়ানের ক্যাচ ফেলেন হর্ষিত রানা। বল অনেক উঁচুতে উঠেছিল। বলের দিকে নজর রেখে অনেকটা দৌড়ে চেষ্টা করেছিলেন রানা। তবে তালুবন্দি করতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য এই ধরনের ক্যাচ ধরা অসম্ভব কিছু নয়।

তার পরের ওভারের দ্বিতীয় বলেই রিজওয়ানকে বোল্ড করে দেন অক্ষর প্যাটেল। রিজওয়ান ৭৭ বলে ৪৬ রান করেন। এই ওভারেই সাউদ শাকিলের ক্যাচ ফেলেন কুলদীপ যাদব। সুনীল গাভাসকর বলছিলেন, এই ধরনের পজিশনে বিরাট কোহলিকে রাখা হলে এই ক্যাচ ভারতকে ফেলতে হতো না।

শতরানের পার্টনারশিপ গড়ার পর থেকেই রান তোলার গতি বাড়ানোর চেষ্টা শুরু করেন পাকিস্তানের ব্যাটাররা। আর তাতে ভারতও লাভবান হয়। ৩৩.২ ওভারে রিজওয়ান আউট হলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৫১। ৩৪.৫ ওভারে পড়ে চতুর্থ উইকেট, ১৫৯ রানে।

সাউদ শাকিল পাঁচটি চারের সাহায্যে ৭৬ বলে ৬২ রান করে হার্দিক পাণ্ডিয়ার দ্বিতীয় শিকার হন। ৩৭তম ওভারের প্রথম বলেই তৈয়াব তাহির (৬ বলে ৪) রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন। ফলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৬৫।

দ্বিতীয় পাওয়ারপ্লে-তে ১০.১ ওভার থেকে ৪০ ওভারের মধ্যে পাকিস্তান তুলল ১৩১ রান, তিন উইকেট খুইয়ে। মহম্মদ শামি ৬ ওভারে ২৩, হর্ষিত রানা ৫ ওভারে ১৯ রান দিয়ে উইকেট পাননি। হার্দিক পাণ্ডিয়া ৮ ওভারে ৩১ রান খরচ করে নিলেন ২ উইকেট। অক্ষর প্যাটেল ৯ ওভারে ৪১ রান ও রবীন্দ্র জাদেজা ৫ ওভারে ২৩ রান দিয়ে একটি করে উইকেট নিয়েছেন। কুলদীপ যাদব ৫ ওভারে ২৩ রান দিয়েছেন, উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+