CT 2025, IND vs PAK: পাকিস্তানের ইনিংসে ১৫২টি ডট বল, সোশ্যাল মিডিয়ায় মিমের ঝড়

CT 2025, IND vs PAK: চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে পাকিস্তানের পুঁজি ২৪১ রান। এই ম্যাচ ভারত জিতে গেলে বিদায় হয়ে যাবে পাকিস্তানের।

গতবারের চ্যাম্পিয়নরা ভারতের বোলিং লাইন আপকে চ্যালেঞ্জের মুখেই ফেলতে পারেননি। যা দেখে প্রবল ক্ষুব্ধ পাকিস্তানের ভক্তরা।

CT 2025 IND vs PAK

পাকিস্তান এদিন প্রথম ১০ ওভারে তুলেছে ২ উইকেটে ৪২। ১১ থেকে ৪০ ওভারে ওঠে ১৩১, তিন উইকেট খুইয়ে। পুরো ৫০ ওভারও ব্যাট করতে পারেনি পাকিস্তান। শেষ ৯.৪ ওভারে উঠেছে ৫৮ রান, পাঁচ উইকেটের বিনিময়ে। শেষ পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে ৩৩।

ফলে বোঝাই যাচ্ছে প্রথম ১০ ওভারে পাঁচের উপর রান রেট রাখলেও তারপরই মন্থর হয়ে যায় পাকিস্তানের রান তোলার গতি। ১০ থেকে ২০ ওভারে রান রেট নেমে আসে ২.৭-এ। হর্ষিত রানা ও কুলদীপ যাদব ডেথ ওভারে ৬.৪ ওভারে মাত্র ২৮ রান খরচ করে তুলে নিয়েছেন চার উইকেট।

ওপেনাররা আউট হওয়ার পর অধিনায়ক মহম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল ১০৪ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু বিশেষ করে রিজওয়ান স্কোরবোর্ড সচল রাখতে পারছিলেন না। ১১ থেকে ২০ ওভারে ওঠে মাত্র ২৭ রান। পাকিস্তানের ইনিংসের প্রথম ১২০ বলের ৮০টিই ডট, অর্থাৎ কোনও রান আসেনি।

এমনকী বেশ কয়েকবার বাউন্ডারির জন্যও পাকিস্তানকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। ৮ উইকেট হাতে থাকা সত্ত্বেও রিজওয়ান ও শাকিল আরও কেন আগ্রাসী হলেন না তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটাগরিকরা। মন্থর ব্যাটিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা।

৫০ ওভার অর্থাৎ ৩০০ বলের খেলা ওডিআই। পাকিস্তানের স্কোরকার্ড বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে পাকিস্তান খেলেছে ৪৯.৪ ওভার, অর্থাৎ ২৯৮টি বৈধ ডেলিভারি। তার মধ্যে ১৫২টি বলেই কোনও রান নিতে পারেনি। যা অর্ধেকেরও বেশি। চার ব্যাটার মিলে ১৪টি চার মেরেছেন। ছয় এসেছে একটিই, তাও ৪২তম ওভারে।

পাকিস্তানের ইনিংসে সবচেয়ে বেশি ডট বল হার্দিক পাণ্ডিয়ার। হার্দিক ৮ ওভার, অর্থাৎ ৪৮টি বল করেছেন, তার মধ্যে ৩১টিতে কোনও রান দেননি। হর্ষিত রানা ৪৬টি বল করেছেন, তার ২৯টি ডট। মহম্মদ শামির ৪৮টি বলের মধ্যে ২৫টিতে কোনও রান নিতে পারেননি পাক ব্যাটাররা। অক্ষর প্যাটেল ১০ ওভারে ও কুলদীপ যাদব ৯ ওভারে ২৫টি করে ডট বল দিয়েছেন। রবীন্দ্র জাদেজার ৪২ বলে ডট বলের সংখ্য়া ১৭।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+