CT 2025, IND vs NZ: ভারত-পাকিস্তান ম্যাচের পিচেই ফাইনাল, বরুণ-সহ ভারতীয় স্পিনারদের ফুটেজ দেখছে নিউজিল্যান্ড
CT 2025, IND vs NZ: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল চ্যালেঞ্জিং হতে চলেছে। উপলব্ধি নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারের। তিনি খোলসা করেননি ম্যাট হেনরি খেলতে পারবেন কিনা।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ যে পিচে খেলা হয়েছিল রবিবারের হাইভোল্টেজ ফাইনালও হবে সেটিতেই। তবে গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়েই বাজিমাত করতে চাইছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার জানান, ২০০০ সালে নাইরোবিতে আইসিসি নক আউট ট্রফির ফাইনালের পুনরাবৃত্তি ঘটাতে চান তাঁরা। স্যান্টনারের কথায়, ভারতের বিরুদ্ধে ম্যাচ চ্যালেঞ্জিং হতে চলেছে। ভারত ভালো খেলছে। এখানকার কন্ডিশনের সঙ্গেও পরিচিত।
এরপরই স্যান্টনার বলেন, কিছুদিন আগে এখানেই ভারতের বিরুদ্ধে খেলেছিলাম। সেই অভিজ্ঞতা নিশ্চিতভাবেই কাজে লাগবে। বিশেষ করে এখানকার পরিবেশ, পরিস্থিতি বোঝার ক্ষেত্রে। তবে এবার নকআউট ম্যাচ। যারা ম্যাচের দিন সব বিভাগে ভালো খেলবে, ট্রফি তাদেরই।
পিচ নিয়ে খুব একটা মাথাব্যথা নেই স্যান্টনারের। তিনি বলেন, ভারত ভালো দল। আগের ম্যাচে স্পিনিং উইকেটে তারা ভালো খেলেছে। আমার ধারণা, ভারতের একাদশ অপরিবর্তিতই রাখবে। তবে এবার অন্য উইকেটে খেলা হবে। পিচ যেমনই হোক, দ্রুত তার সঙ্গে মানিয়ে নিতে হবে।
বরুণ চক্রবর্তীকে সমীহ করলেও তাঁকে ততটা ভয় পাচ্ছে না নিউজিল্যান্ড। তেমনটাই বোঝানোর চেষ্টা স্যান্টনারের। তিনি বলেন, আমার মনে হচ্ছে আমাদের ব্যাটাররা বরুণের বিরুদ্ধে ভালো খেলবেন। তিনি বিশ্বমানের বোলার। এখানে দেখছি, আইপিএলেও দেখেছি তাঁর বলে কিছু রহস্য আছে। তবে আগের ম্যাচে আমাদের অনেকে তাঁকে প্রথমবার খেলেছেন। তার থেকে তাঁরা শিক্ষাও নিয়েছেন।
ফাইনালের আগে বেশি করে বরুণের বোলিংয়ের ভিডিও দেখেই রণকৌশল সাজাচ্ছে নিউজিল্যান্ড। স্যান্টনার বলেন, পিচ যদি আগের ম্যাচের মতো হয়, তাহলে বরুণ ও বাকি তিন স্পিনারকে সামলানোও চ্যালেঞ্জিং হবে। আমরা বেশি করে ফুটেজ দেখছি। তবে বরুণ কোন কোন ক্ষেত্রে ভয়ঙ্কর হতে পারেন, ঘণ্টায় ১১৫ কিলোমিটার বেগে বল-সহ স্যান্টনার নিজেও যে বলে আউট হন সে সব দেখেই ফাইনালের জন্য প্রস্তুত হচ্ছে কিউয়িরা।












Click it and Unblock the Notifications