CT 2025, IND vs BAN: রোহিতের লোপ্পা ক্যাচ মিসে হ্যাটট্রিক অধরা অক্ষরের, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

CT 2025, IND vs BAN: চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান জয় দিয়েই শুরু করবে ভারত। দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ।

অবস্থা আরও শোচনীয় হতো যদি না রোহিত শর্মা প্রথম স্লিপে সহজ ক্যাচ না ফেলতেন। সেটি রোহিত তালুবন্দি করলেই নিজের প্রথম ওভারেই হ্যাটট্রিকটা সেরে ফেলতে পারতেন অক্ষর প্যাটেল।

CT 2025 IND vs BAN

প্রথম পাওয়ারপ্লে-র ১০ ওভারে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৩৯। সেটা ৬ উইকেটে ৩৯-ও হতে পারতো। রোহিত শর্মা অবিশ্বাস্যভাবে সহজ ক্যাচ ফেলেন। এরপর নিজের উপর হতাশায় মাটিতে হাত দিয়ে বেশ কয়েকবার আঘাত করতেও দেখা যায় ভারত অধিনায়ককে।

ঘটনা বাংলাদেশ ইনিংসের নবম ওভারের। প্রথম বলে তানজিদ হাসান কোনও রান নিতে পারেননি। দ্বিতীয় বলে তিনি কট বিহাইন্ড হন। অনেক দেরিতে আউট দেন আম্পায়ার। বল যে তানজিদের ব্যাটে লেগেছে সে বিষয়ে নিশ্চিত ছিলেন লোকেশ রাহুল।

যদিও অক্ষর হাবেভাবে বোঝাচ্ছিলেন তিনি নিশ্চিত নন। কিন্তু জোরালো আবেদন করে এগিয়ে যান রাহুল। তবে ভারত রিভিউ নেওয়ার আগেই আম্পায়ার আউট দেন। পরে রিপ্লেতে দেখা গিয়েছে বল পরিষ্কার তানজিদের ব্যাটে লেগেছিল। কিন্তু তিনি প্রথমে মাথা নাড়েন। পরে সতীর্থর সঙ্গে আলোচনা সেরে সাজঘরের রাস্তাও ধরেন।

এর পরের বলেই মুশফিকুর রহিম ক্যাচ দেন উইকেটকিপার রাহুলের হাতেই। বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার প্যাভিলিয়নে ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। জাকের আলি নামতেই হ্যাটট্রিক বলের কথা ভেবে দুটি স্লিপ ও একটি লেগ স্লিপ রাখা হয়।

অক্ষরের বল জাকেরের ব্যাটে লেগে প্রথম স্লিপে যায়। কিন্তু সহজ ক্যাচটি ধরতে পারেননি রোহিত। এই ক্যাচটি রোহিত না ফস্কালে বাংলাদেশের স্কোর দাঁড়াত ৮.৪ ওভারে ৩৫ রানে ৬ উইকেট। হ্যাটট্রিক হাতছাড়া হলেও অক্ষরের মুখে হাল্কা হাসি দেখা যায়। তবে তিনি যে কিছুটা হতাশ সেটাও স্পষ্ট হচ্ছিল। সতীর্থরা গিয়ে তাঁকে সান্ত্বনাও দেন।

বাংলাদেশ এদিন প্রথম ওভার থেকেই ধাক্কা খায়। প্রথম ওভারের শেষ বলে মহম্মদ শামির বলে কট বিহাইন্ড হন সৌম্য সরকার। তিনি ৫ বল খেলে কোনও রান করতে পারেননি। ১ রানে ১ উইকেট পড়ে বাংলাদেশের। ১.৪ ওভারে ২ রানে পড়ে দ্বিতীয় উইকেট।

দ্বিতীয় ওভারের চতুর্থ বলে নাজমুল হোসেন শান্ত ২ বলে ০ রানে হর্ষিত রানার শিকার হন, ক্যাচ ধরেন বিরাট কোহলি। ৬.২ ওভারে ২৬ রানে পড়ে তৃতীয় উইকেট। ১০ বলে ৫ রান করে মেহিদি হাসান মিরাজ স্লিপে শুভমান গিলের হাতে ক্যাচ দেন। গিল দারুণভাবে ক্যাচটি তালুবন্দি করেন।

অক্ষরের দুই শিকার ওপেনার তানজিদ হাসান (২৫ বলে ২৫) এবং মুশফিকুর (১ বলে ০)। বাংলাদেশের এমন ব্যাটিং বিপর্যয় দেখে সে দেশের সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। তৈরি হয়েছে মিম। প্রশ্ন উঠছে, সব দলকে হারানোর ক্ষমতা রাখার কথা বলা বাংলাদেশের ভারতের বিরুদ্ধে ম্যাচটি আদৌ সবমিলিয়ে ৫০ ওভার খেলা হবে তো? লিটন দাসকে বাদ দেওয়া, মাহমুদুল্লাহকে না খেলানোর কারণ স্পষ্ট না করার বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+