Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ মঙ্গলেই? জরুরি বৈঠক ডাকল আইসিসি

Champions Trophy 2025: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরছে ২০২৫ থেকেই। তবে তা কোথায় হবে তা নিয়েই তৈরি হয়েছে জটিলতা।

বিসিসিআই জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে পাকিস্তানে ভারতীয় দল পাঠানো হবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডও অনড় হাইব্রিড মডেল না মানার সিদ্ধান্তে।

Champions Trophy 2025

টুর্নামেন্ট শুরু হতে ১০০ দিনও বাকি নেই। আইসিসি ও পিসিবি পরিকল্পনা করেছিল, টুর্নামেন্ট শুরুর ঠিক ১০০ দিন আগে সূচি ঘোষণা করে দিতে। কিন্তু ভারতের অবস্থানের জেরে জটিলতা তৈরি হয়েছে। তার অবসান ঘটাতেই আইসিসি জরুরি বৈঠক ডাকল মঙ্গলবার।

১ ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যান পদে বসছেন জয় শাহ। জানা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটাতে জয় নিজেও উদ্যোগ নিয়েছেন। দুবাইয়ে আইসিসির সঙ্গে কথাবার্তা বলে তিনি পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভিকেও ফোন করতে পারেন বলে খবর।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, মঙ্গলবারের বৈঠক ভার্চুয়ালি হবে। তাতে যোগ দেবেন অংশগ্রহণকারী দেশগুলির ক্রিকেট বোর্ডের কর্তারা। স্বাভাবিকভাবেই থাকবে বিসিসিআই ও পিসিবি। আইসিসি মধ্যস্থতার মাধ্যমেই সমাধানসূত্র বের করতে চাইছে।

ভারত কেন নিরাপত্তাজনিত কারণে দল পাঠাতে রাজি নয় পাকিস্তানে, সেটা জানতে চাওয়া হতে পারে। পিসিবি জোর দিচ্ছে আয়োজক দেশ হিসেবে তাদের অধিকারগুলি সুরক্ষিত থাকবে কিনা সে ব্যাপারে। ইতিমধ্যেই পিসিবি চিফ অপারেটিং অফিসার সুমের আহমেদকে চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট ডিরেক্টর করেছে।

ভারত-পাকিস্তান-সহ ভারতের গ্রুপ ম্যাচগুলি কোথায় আয়োজন করা যেতে পারে, সেমিফাইনাল ও ফাইনাল নিরপেক্ষ দেশে আয়োজন করা যাবে কিনা সেগুলি উঠে আসতে পারে বৈঠকে। পাকিস্তান যদি হাইব্রিড মডেলের বিরোধিতা করে তবে কী করা হবে, গোটা টুর্নামেন্টই পাকিস্তান থেকে সরানো হবে কিনা, পাকিস্তানকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কিনা তা স্পষ্ট হতে পারে মঙ্গলের মহা-বৈঠক থেকেই। অন্তত আভাস তো মিলবেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+