CT 2025, IND vs BAN: হৃদয়ের প্রথম শতরানে মানরক্ষা বাংলাদেশের, শামির ৫ শিকার, ভারতের টার্গেট ২২৯

CT 2025, IND vs BAN: চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বাংলাদেশকে হারাতে ভারতের চাই ২২৯ রান। আজ দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে প্রাথমিক ধাক্কা সামলে বাংলাদেশ তুলল ৪৯.৪ ওভারে ২২৮।

বাংলাদেশের পঞ্চম ব্য়াটার হিসেবে ভারতের বিরুদ্ধে শতরান করলেন পাঁচে নামা তৌহিদ হৃদয়। সাতে নেমে অর্ধশতরান জাকের আলির। মহম্মদ শামি নিলেন ৫ উইকেট।

CT 2025 IND vs BAN

২০০৮ সালে করাচিতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে শতরান করেছিলেন অলোক কাপালি (৯৬ বলে ১১৫)। ২০১৪ সালে ফতুল্লাহতে মুশফিকুর রহিম ভারতের বিরুদ্ধে খেলেন ১১৩ বলে ১১৭ রানের ইনিংস। ২০১৮ সালে দুবাইয়ে লিটন দাস করেন ১১৭ বলে ১২১।

২০২২ সালে মীরপুরে মেহিদি হাসান মিরাজ ভারতের বিরুদ্ধে ৮৩ বলে ১০০ করেছিলেন। তৌহিদ এদিন ভারতের বিরুদ্ধে তৃতীয় ওডিআই খেললেন। ২০২৩ সালে এশিয়া কাপে করেছিলেন ৮১ বলে ৫৪। বিশ্বকাপে ৩৫ বলে ১৬। তারপর এদিনের লড়াকু শতরান।

ক্র্যাম্পের সমস্যাকে জয় করে তৌহিদ ওডিআই কেরিয়ারের প্রথম শতরানটি পেলেন ১১৪ বল খেলে। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে। জাকের আলি করেন ১১৪ বলে ৬৮, মেরেছেন চারটি চার। রিশাদ হোসেন একটি চার ও ২টি ছয়ের সাহায্যে ১২ বলে ১৮ রান করেছেন।

তানজিদ হাসান ২৫ বলে ২৫, মেহিদি হাসান মিরাজ ১০ বলে ৫, তাসকিন আহমেদ ৬ বলে ৩ রান করেন। সৌম্য সরকার, নাদমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তানজিম হাসান সাকিব খাতা খুলতে পারেননি। হৃদয় করলেন ১১৮ বলে ১০০।

একদিনের আন্তর্জাতিকে শামির ২০০তম শিকার জাকের আলি। বলের নিরিখে দ্রুততম তিনি (৫১২৬) এই মাইলস্টোন ছুঁলেন, মিচেল স্টার্ককে (৫২৪০) পিছনে ফেলে। শামি ১০ ওভারে ৫৩ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন, ওডিআইয়ে ষষ্ঠবার।

অক্ষর প্যাটেল ১টি মেডেন-সহ ৯ ওভারে ৪৩ রান দিয়ে ২টি উইকেট নেন। হর্ষিত রানা ৭.৪ ওভার হাত ঘুরিয়ে ৩ উইকেট পেলেন ৩১ রানের বিনিময়ে। হার্দিক পাণ্ডিয়া ৪ ওভারে ২০, রবীন্দ্র জাদেজা ৯ ওভারে ৩৭ ও কুলদীপ যাদব ১০ ওভারে ৪৩ রান দিয়ে কোনও উইকেট পাননি।

অক্ষর প্য়াটেল বলেন, খেলা যত এগিয়েছে তত উইকেট সহজ হয়েছে। ফলে এই রান সহজেই তোলা যাবে। রোহিত সহজ ক্যাচ মিস করায় হ্যাটট্রিক হয়নি অক্ষরের। তিনি বলেন, ওই ক্যাচটা হলে আরও কমে বেঁধে ফেলা যেত। তবে অনেক ঘটনা ঘটেছে ওই ওভারে। প্রথম ক্যাচটা আমি বুঝিনি, রাহুল আপিল করায় আউট হয়। পরের বলে উইকেট পেয়েছি। জাকেরের ব্যাটে যখন বল লেগে স্লিপে যাচ্ছিল আমি সেলিব্রেশনের জন্য প্রস্তুত হচ্ছিলাম। তবে তা হয়নি। নিজেকে বলি, এমনটা হতেই পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+