CT 2025 Final, IND vs NZ: ফাইনাল ফ্রন্টিয়ার! ভারত ও নিউজিল্যান্ডের একাদশে থাকতে পারেন কারা?

CT 2025 Final, IND vs NZ: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কাল দুবাইয়ে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারত ১২ বছর পর এই ট্রফি জিততে মরিয়া।

২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব কিউয়িরা জিতেছিল ভারতকে ফাইনালে হারিয়ে। ভারতের সামনে তাই প্রতিশোধ নেওয়ারও হাতছানি।

CT 2025 Final IND vs NZ

আইসিসির কোনও ইভেন্টের ফাইনালে এই দুই দেশের সাক্ষাত হয়েছিল শেষবার ২০২১ সালে। সেবার ভারতকে রিজার্ভ ডে-তে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল নিউজিল্যান্ড। কিন্তু শেষ ৬টি ওডিআই দ্বৈরথের সব কটিতেই জিতেছে ভারত।

গত রবিবার দুবাইয়েই ভারত পরাস্ত করেছিল নিউজিল্যান্ডকে। এবারের টুর্নামেন্টে অপরাজেয় ভারত। এই ম্যাচের পর রোহিত শর্মা ওডিআই থেকে অবসর নেবেন কিনা, বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের দ্বৈরথ আইসিসি ইভেন্টে শেষবার হতে চলেছে কিনা তা নিয়ে চর্চা রয়েছে।

নিউজিল্যান্ড এই নিয়ে ৬ বার পুরুষদের ক্রিকেটের আইসিসি ইভেন্টে ফাইনাল খেলছে। জিতেছে মাত্র ২ বার। দু-বারই ভারতকে হারিয়ে। নজর রাখতে হবে শুভমান গিলের দিকেও। কেন না, ২০২৩ সালে হায়দরাবাদে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ওডিআইয়ে গিল কিউয়িদের বিরুদ্ধে ২০৮ করে ম্যাচের সেরা হন। ভারত নিউজিল্যান্ডকে ৩৫০-এর টার্গেট দিয়েও জেতে ১২ রানে।

ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল হয়েছিল ফ্রেশ পিচে। সেটি ভারত-নিউজিল্যান্ড ম্যাচের উইকেটের তুলনায় ভালো ছিল ব্যাটিংয়ের পক্ষে। তবে দুবাইয়ের উইকেট যেমন ভিন্ন সময়ে ভিন্ন আচরণ করছে তাতে টস জেতা দল প্রথমে ব্য়াটিং করে নিতে চাইবে। শিশিরও ফ্যাক্টর হচ্ছে না। ভারত নিশ্চিতভাবেই ভাববে বরুণ চক্রবর্তীর বল নৈশালোকে সামলানো কঠিনই হবে কিউয়ি ব্যাটারদের।

ভারতের প্রথম একাদশে রদবদলের সম্ভাবনা নেই বললেই চলে। তবে নিউজিল্য়ান্ডকে পরিবর্তনের পথে হাঁটতে হতে পারে। তার কারণ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বাধিক উইকেটশিকারী ম্যাট হেনরির ডান কাঁধের চোট। তিনি না খেলতে পারলে একাদশে আসবেন জেকব ডাফি কিংবা নাথান স্মিথ। তবে হেনরির না থাকা বড় ধাক্কা হবে নিউজিল্যান্ডের পক্ষে।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটকিপার),গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যান হেনরি বা জেকব ডাফি বা নাথান স্মিথ, উইলিয়াম ও'রোর্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+