Champions Trophy 2025: ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জয় চাইছে পাকিস্তান! রিজওয়ানদেরও সাবধানবাণী

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যে ম্য়াচগুলি হবে তাতে মাছি তাড়ানোর মতো পরিস্থিতি হতে চলেছে। টিকিট বিক্রির হাল তেমনই বলছে।

তারই মধ্যে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জন্য গলা ফাটাতে তৈরি পাকিস্তান।

Champions Trophy 2025

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যেতে রাজি হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড অনেক তর্জন গর্জন করলেও শেষ অবধি ঢোক গিলে হাইব্রিড মডেল হজমে বাধ্য হয়েছে।

ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। একটি সেমিফাইনালও। এমনকী ভারত যদি ফাইনালে যায় তাহলে সেটিও সরবে পাকিস্তান থেকে। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা আশায় ছিলেন ভারত-পাকিস্তান ম্য়াচ নিজেদের দেশে দেখার জন্য। সেটাও হচ্ছে না।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ২০১৭ সালে ভারতকে হারিয়ে পাকিস্তান খেতাব জিতেছিল। কিন্তু সামগ্রিকভাবে দেখলে আইসিসি ইভেন্টে ভারত-পাক দ্বৈরথে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় দল। বলা ভালো, ভারত-পাক দ্বৈরথে যেভাবে মেন ইন ব্লু পাকিস্তানকে উড়িয়ে দেয় তাতে যারপরনাই ক্ষোভ ও অসন্তোষ জন্মায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

ভারত-পাকিস্তান দ্বৈরথের আগে দুই দেশের ক্রিকেটারদের সৌজন্য বিনিময় করতে দেখা যায়। এবারেও তেমনটাই হতে পারে। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান দ্বৈরথ রয়েছে দুবাইয়ে। কিন্তু পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা ভারতের উপর রাগের জেরে কড়া বার্তা দিলেন ক্রিকেট দলের জন্য।

পাকিস্তানের এক সাংবাদিক একটি ভিডিও পোস্ট করে এক্স হ্য়ান্ডলে লিখেছেন, ভারতের উপর রেগে রয়েছেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। তাঁরা চাইছেন পাকিস্তানের ক্রিকেটাররা যেন চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন ভারতের কারও সঙ্গে আলিঙ্গন না করেন।

ভিডিওটিতে পাকিস্তানের এক ভক্ত বলছেন, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যা করেছে, আমাদের দেশে খেলতে আসেনি, রোহিত শর্মা অধিনায়কদের ফোটো সেশনে যোগ দেননি, এই পরিস্থিতিতে মহম্মদ রিজওয়ানদের মনে রাখতে হবে ভারত-পাক দ্বৈরথ শুধু একটি ম্য়াচ নয়। এটা ইজ্জতের লড়াই।

ওই পাক ক্রিকেটপ্রেমী বলেন, আমরা জানি ভারতের প্লেয়ারদের সঙ্গে, বিশেষ করে বিরাট কোহলির সঙ্গে আমাদের দেশের ক্রিকেটারদের সম্পর্ক ভালো। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বন্ধুত্বের আবহ আমরা চাই না। আমরা চাই ভারত হারুক।

বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির নেপথ্যে পাকিস্তানের যে ইন্ধন রয়েছে সেটাও স্পষ্ট ওই ক্রিকেটপ্রেমীর বক্তব্যে। তিনি বলেছেন, আমরা সকলে প্রার্থনা করছি যেন বাংলাদেশও ভারতকে হারিয়ে দেয়। এখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ম্যাচ ঘিরে আগ্রহ নেই। কটা লোক তাদের খেলা দেখে। ভারত যদি পাকিস্তানে খেলতো তাহলে টিকিট কাটার যা ভিড় হতো তাতে ইন্টারভিউ দিতে পারতাম না এখানে দাঁড়িয়ে।

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান জোর ধাক্কাই খেয়েছে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ড দাপট দেখিয়ে হারিয়ে দিয়েছে রিজওয়ানের পাকিস্তানকে। নিউজিল্যান্ড অপরাজেয় ছিল এই টুর্নামেন্টে। পাকিস্তান শুধু হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। গতকাল করাচিতে পাকিস্তান ৪৯.৩ ওভারে ২৪২ তোলে। নিউজিল্যান্ড ২৮ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+