Champions Trophy 2025: বয়কটের ডাক ওঠা দ্বৈরথই নকআউট! ইংল্যান্ড ও আফগানিস্তানের রণকৌশল কেমন হচ্ছে?

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির মরণ-বাঁচন লড়াইয়ে কাল লাহোরে মুখোমুখি ইংল্যান্ড ও আফগানিস্তান। যারা জিতবে তারা সেমিফাইনালে ওঠার দৌড়ে থাকবে।

এই ম্যাচে যারা হারবে তারাই পাকিস্তান ও বাংলাদেশের পর তৃতীয় দেশ হিসেবে বিদায় নেবে এবারের টুর্নামেন্ট থেকে। অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ আজ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়াতেই এই পরিস্থিতি তৈরি হলো।

Champions Trophy 2025

ইংল্যান্ডের রাজনৈতিক মহল থেকে জোরালো দাবি উঠেছিল আফগানিস্তান ম্যাচ বয়কটের জন্য। যদিও শেষ অবধি তা হচ্ছে না। গ্রুপ বি-র এই দ্বৈরথ জেতার জন্য দুই দলই মুখিয়ে থাকবে। ফলে হাড্ডাহাড্ডি দ্বৈরথের সাক্ষী হবেন ক্রিকেটপ্রেমীরা।

২০২৩ সালের বিশ্বকাপে দিল্লিতে আফগানিস্তান ৬৯ রানে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। সেই ম্যাচের কথা নিশ্চিতভাবেই মাথায় থাকবে আফগানদের। ইংল্যান্ড নিতে চাইবে মধুর প্রতিশোধ। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার কাছে টানা ৬টি ম্যাচে হেরেছিল ইংল্যান্ড। কালকের ম্যাচে নামার আগে ইংল্যান্ড টানা ৫টি ওডিআই হেরে বসে রয়েছে।

ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ৩৫১ রান তুলেও হেরে গিয়েছে অস্ট্রেলিয়ার কাছে। বোলিং বিভাগ নিয়েই তাই চিন্তা থাকছে। সমস্যা বাড়ছে ব্রাইডন কার্স ছিটকে যাওয়ায়। আফগানিস্তানকে আবার প্রথম ম্যাচে ১০৭ রানে করাচিতে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

আফগানিস্তান টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল। বিশ্বকাপের পারফরম্যান্সের জেরে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগও পেয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি অভিষেক স্মরণীয় করতে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে আফগানিস্তান। রশিদ খান প্রথম আফগান হিসেবে ২০০তম ওডিআই শিকার থেকে ২ শিকার দূরে।

লাহোরে হাই স্কোরিং ম্য়াচ হতে পারে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিতে ব্যাঘাত ঘটার আশঙ্কাও নেই। ইংল্যান্ড ভারতীয় স্পিনারদের সামলাতে নাস্তানাবুদ হয়েছিল। ফলে ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে আফগান স্পিনারদের দ্বৈরথ চিত্তাকর্ষক হতে পারে।

ব্রাইডন কার্সের জায়গায় জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলে আসতে পারেন জেমি ওভার্টন। দক্ষিণ আফ্রিকা ম্যাচের একাদশে রদবদলের আভাস দেননি আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। স্পিন-অস্ত্রেই বাজিমাত করতে চাইছেন তিনি।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ- ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, গুলবদিন নঈব, রশিদ খান, নূর আহমেদ, ফজলহক ফারুকি।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ- ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (উইকেটকিপার), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভার্টন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+