Champions Trophy 2025: চ্যাম্পিয়ন হবে ভারত, অঘটন ঘটাতে পারে আফগানিস্তান, ভবিষ্যদ্বাণী গফের
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। বাকি ২টি দল চূড়ান্ত হয়ে যাবে শনিবারের মধ্যেই।
রবিবারের ভারত-নিউজিল্যান্ড ম্যাচের ফলাফল ঠিক করে দেবে সেমিফাইনালে কোন দল কার বিরুদ্ধে খেলবে। তবে ভারতকেই খেতাবের দৌড়ে এগিয়ে রাখছেন ড্যারেন গফ।

ইংল্যান্ডের প্রাক্তন জোরে বোলার গফ মুম্বইয়ে এসেছেন ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ উপলক্ষে। মাইখেলকে দেওয়া সাক্ষাৎকারে গফ বলেন, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড দলকে খুব ভালো, মজবুত লাগছে। তাদের পারফরম্যান্স বেশ শক্তিশালী। দলে ভারসাম্যও ভালোই রয়েছে।
গফ আরও বলেন, ইংল্যান্ডের খেলায় ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে যখন তারা ছন্দে থাকে, সব ঠিকঠাক চলে, তখন তাদের খেলা অসাধারণ দেখতে লাগে। যদিও সমস্যা হলো ধারাবাহিকতার অভাব। উল্লেখ্য, ভারতে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে বড় রান তুলেও হেরেছে অস্ট্রেলিয়ার কাছে।
কাল ইংল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে দুই দলের কাছেই বাকি ২টি দ্বৈরথ মরণ-বাঁচন ম্যাচ। আবার আজ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় কালকের ম্যাচ যারাই হারবে তারাই ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে।
গফের ধারণা, দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে যাবে। তিনি বলেন, প্রথমে ভেবেছিলাম আফগানিস্তান শেষ চারে পৌঁছে যাবে। কিন্তু তারা এখন চাপে রয়েছে। ওই গ্রুপ থেকে কারা সেমিফাইনালে যাবে বলা কঠিন। কিন্তু আমি এখনও মনে করি, আফগানিস্তান অঘটন ঘটাতে পারে। যদি তারা সেমিফাইনালে পৌঁছে যায়, তাহলে যা কিছু হতে পারে।
গফ আরও বলেন, সম্ভাব্য চ্যাম্পিয়ন বেছে নিতে বলল আমি ভারতের কথাই বলব। ভারতীয় দলকে খুব সলিড দেখাচ্ছে। বিশ্বকাপে ফাইনালের আগে সব ম্যাচেই ভারত জিতেছিল। এবারেও ভারতীয় দলকে সেরকম দাপট নিয়েই খেলতে দেখা যাচ্ছে।












Click it and Unblock the Notifications