CT 2025, IND vs NZ: আইসিসি ইভেন্টে শেষবার বিরাট-কেন ডুয়েল? ভারত-নিউজিল্যান্ড লড়াই কেন চিত্তাকর্ষক?

CT 2025, IND vs NZ: রবিবার দুবাইয়ে গ্রুপ এ-র শেষ ম্যাচে ভারতের সামনে নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রোহিত শর্মা এই ম্যাচে খেলবেন কিনা তা স্পষ্ট নয়।

আজ ভারতীয় দলকে বিশ্রাম দেওয়া হয়েছিল। শুভমান গিল গতকাল অনুশীলনে না এলেও আজ সাপোর্ট স্টাফদের তত্ত্বাবধানে আইসিসি আকাদেমিতে অনুশীলন সারেন। রোহিত না খেললে তিনিই নেতৃত্ব দেবেন ভারতকে কিউয়িদের বিরুদ্ধে।

CT 2025 IND vs NZ -

২০০০ সাল থেকে ধরলে আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ট্র্যাক রেকর্ড মোটেই আশাব্যাঞ্জক নয়। টি২০ বিশ্বকাপের তিনটি ম্যাচেই হারতে হয়েছে। ২০০০ সালে আইসিসি নক-আউটের ফাইনাল হোক, কিংবা ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনাল বা ২০২১ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড।

নানা কারণে ভারত-নিউজিল্যান্ড দ্বৈরথ দুই দেশের ক্রিকেটারদের কাছে তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল কিউয়িরা। ১৯৮৭ সালের বিশ্বকাপে অবশ্য ভারত দুবার হারায় নিউজিল্যান্ডকে। ১৯৯২ ও ১৯৯৯ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল কিউয়িরা।

২০০০ সালের আইসিসি নক-আউটের ফাইনালে হারের মধুর প্রতিশোধ ভারত নেয় ২০০৩ সালের বিশ্বকাপে। ২০১৯ সালের বিশ্বকাপে প্রথম দ্বৈরথ পরিত্যক্ত হয়েছিল। ২০১৯ সালে নিউজিল্যান্ডের কাছেই সেমিফাইনালে হেরে ভারত ছিটকে গিয়েছিল বিশ্বকাপ থেকে।

বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গের প্রতিশোধ ভারত যদিও নেয় ২০২৩ সালের বিশ্বকাপে। ধরমশালায় কিউয়িদের চার উইকেটে হারানোর পর সেমিফাইনালে ভারত ৭৯ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল।

কিন্তু তাতেও আইসিসি ইভেন্টে পারস্পরিক দ্বৈরথের পরিসংখ্যানে ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে নিউজিল্যান্ড। ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুবার উঠে দুবারই হেরেছে। প্রথমবার হেরেছে নিউজিল্যান্ডের কাছে। অবস্থা এমন ছিল যে, ২০২৩ সালের বিশ্বকাপের আগে অবধি শেষ আইসিসি ইভেন্টে ভারত কিউয়িদের পরাস্ত করেছিল সেই ২০০৩ সালে।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ও সাম্প্রতিককালে ভারত ও নিউজিল্যান্ড যা ছন্দে আছে তাতে তারা ফাইনালেও মুখোমুখি হতেই পারে। সেক্ষেত্রে ২০০০ সালের ফাইনালে হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে মেন ইন ব্লু। গত বছর ভারতে এসে টেস্ট সিরিজে ভারতকে পর্যুদস্ত করেছিল নিউজিল্যান্ড। সেই হোয়াইটওয়াশের দগদগে ঘা-তেও মলম লাগাতে পারে এবার নিউজিল্যান্ডকে বধ করা।

সম্ভবত এবারই আইসিসির কোনও ইভেন্টে একে অপরের বিরুদ্ধে খেলবেন বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন। দুই দেশের তারকাদের দ্বৈরথ, নানা স্মরণীয় পারফরম্য়ান্সের স্মৃতি ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে রয়েছে। সেইমতোই বিরাট ও কেনের দ্বৈরথও বাড়তি আকর্ষণ।

বিরাট কোহলির নেতৃত্বে ভারত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ২০০৮ সালে। সেবার সেমিফাইনালে বিরাটের ভারতের কাছে পরাস্ত হয় কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন ভারত। তারপর থেকেই বিরাট বনাম কেনের ডুয়েল অন্য মাত্রা পায়। যা অব্যাহত থাকতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। তবে দুজনের কেউই এখন আর দলের অধিনায়ক হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+