Jos Buttler: চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শেষ ইংল্যান্ডের, অধিনায়কত্ব ছাড়ছেন বাটলার? জল্পনা উসকে দিলেন নিজেই

Champions Trophy 2025: ওয়ানডে ফরম্যাটে এই বছর ১০টি ম্যাচের মধ্যে ন'টিতেই পরাজয় ইংল্যান্ডের (England)। বুধবার ইংল্য়ান্ডকে ৮ রানে হারিয়ে দিয়েছেন আফগানরা। সেমফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে গিয়েছে আফগানিস্তান (Afghanistan)। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে ইংল্যান্ড। তবে কি ইংল্যান্ডের নেতৃত্ব ছাড়ছেন জস বাটলার?

আফগানিস্তানের কাছে লজ্জার হারের পর স্বাভাবিকভাবেই জস বাটলারের অধিনায়কত্ব নিয়ে চর্চা সব মহলে। এরই মাঝে ব্রিটিশ অধিনায়কের বক্তব্যে আলোড়ন পড়ে গিয়েছে। বুধবারের পরাজয়ের পর বাটলার বলেছেন, অধিনায়কত্ব নিয়ে আবেগের বশে কোনও বিবৃতি তিনি দিতে চান না। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে সবরকম সম্ভাবনার কথাই তিনি বিবেচনা করবেন।

Jos Buttler

অধিনায়ক হিসেবে ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ জিতিয়েছিলেন বাটলার। সেটাই তার প্রথম আইসিসি টুর্নামেন্ট জয়। কিন্তু তারপর থেকেই ইংল্যান্ডের পারফরমেন্সে খরা পরিলক্ষিত হয়েছে। ২০২৩ ওডিআই বিশ্বকাপে ৯টি গেমের মধ্যে ৬টিতেই হেরেছে তারা। ২০২৪ টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের কাছেই হেরে গিয়েছিল ইংল্যান্ড। আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ছিটকে গেল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে হারের পর ফের আফগানিস্তানের কাছেও পরাজয় ইংল্যান্ডের।

২০২৪ এর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পরাজয়ের পর ম্যাথিউ মটকে ইংল্যান্ডের কোচ হিসেবে সরানো হয়েছিল। বাটলার নিজেও দায়িত্ব নিয়ে গভীর সংকটে ভুগছিলেন বলে জানিয়েছিলেন। তারপর থেকে দলের অধিনায়কত্ব সামলেছেন বাটলার। বুধবার রাতের লজ্জার হারের পর স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বাটলারকে তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হয়।

উত্তরে বাটলার বলেন, "এটা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে বলা খুব কঠিন। আমি কোনওপ্রকার আবেগ তাড়িত বিবৃতি দিতে চাই না। তবে আমি মনে করি সমস্ত সম্ভাবনাকেই ধর্তব্যে রাখতে হবে এটা বলাই ভালো।"

তবে অধিনায়কত্বের দায়িত্ব তিনি আনন্দের সঙ্গেই সামলেছেন বলে উল্লেখ করেন বাটলার। নিন্দুকদের একহাত নিয়েই বাটলার বলেন, "আমি অনেককেই বলতে দেখেছি যে আমাকে অধিনায়কত্ব মানায় না, কিন্তু আমি আনন্দের সঙ্গে কর্তব্য পালন করেছি।"

ইংল্যান্ডের অধিনায়ক সাক্ষাৎকারে আরও বলেন, "চ্যালেঞ্জ নিতে আমি ভালোবাসি। এটা সত্যি, ক্রিকেটে পরাজয়ে আমিও ব্যথিত হই। তবে এটাও সত্যি, যখন ফলাফল বিপক্ষে চলে যায়, আয়নায় নিজেকে দেখে প্রশ্ন করি, আমিই কি সব সমস্যার মূলে রয়েছি? নাকি আমি সমাধানে দিতে পারব? এভাবেই কোথায় কোথায় উন্নতির প্রয়োজন, তা বুঝতে পারি বলে আমি মনে করি।"

তবে অধিনায়কত্ব ছাড়বেন কি না তা স্পষ্ট না করলেও বাটলার বলেন, "সংবাদমাধ্যমের সঙ্গে প্রথমেই কিছু আলোচনা করব না। আমি কিছুটা সময় নেব এবং ব্যক্তিগতভাবে আমি যেটা সঠিক মনে করব, আমি সেটাই করব। তবে এব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষও নিজেদের মতামত জানাবেন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+