Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা কবে? পিসিবির শর্ত মানতে নারাজ বিসিসিআই

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির জটিলতা কাটার পথে একের পর এক প্রতিবন্ধকতা। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের মুখরক্ষায় যে চালাকি করতে চাইছে তা ধরে ফেলেছে বিসিসিআই।

আর এতেই চাপে পাকিস্তান। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, বৃহস্পতিবারের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি সামনে আসতে পারে।

Champions Trophy 2025

আইসিসি সাধারণত গ্লোবাল ইভেন্টের সূচি ১০০ দিন আগে প্রকাশ করে দেয়। এ ক্ষেত্রে তা হয়নি। সম্প্রচারকারী সংস্থাও অন্ধকারে। ৯০ দিন আগে সম্প্রচারকারী সংস্থারও সূচি পেয়ে যাওয়ার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটাও হয়নি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যমের দাবি, বৃহস্পতিবার আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে সম্প্রচারকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে। সেই বৈঠকের আগেই সূচি প্রকাশ পাওয়া প্রত্যাশিত।

কিন্তু টুর্নামেন্ট পাকিস্তানে হবে, নাকি হাইব্রিড মডেলে সেটাই তো চূড়ান্ত হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড শেষ অবধি জানিয়েছে, তারা হাইব্রিড মডেলে রাজি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পর তিন বছর আইসিসির গ্লোবাল ইভেন্টগুলিতেও তেমন মডেলই মানতে হবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথা, ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট চায় তাহলে আপত্তি নেই। পাকিস্তান দুবাইয়ে গিয়েই ভারতের সঙ্গে খেলবে। কিন্তু আগামী বছরগুলিতে ভারতে যে ইভেন্টগুলি হবে তা খেলতে ভারতে যাবে না পাকিস্তান।

ফলে বিসিসিআই এককভাবে বা যৌথভাবে যে টুর্নামেন্টগুলি আয়োজন করবে তা খেলতে ভারতে যাবে না পাকিস্তান। এই শর্ত বিসিসিআই মেনে নিলেই তবেই চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে মানবে পাকিস্তান। নচেৎ নয়। এই প্রস্তাব স্বাভাবিকভাবেই প্রত্যাখ্যান করছে বিসিসিআই।

আইসিসির পরিকল্পনা, ফেব্রুয়ারি-মার্চের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলাগুলি দুবাইয়ে আয়োজন করতে। পরবর্তীকালে গ্লোবাল ইভেন্টে বা এশিয়া কাপের ম্যাচও ভারতে খেলবে না পাকিস্তান। দুবাই বা অন্যত্র হাইব্রিড মডেলেই পাকিস্তানের ম্যাচ দিতে হবে।

বিসিসিআই সরাসরি কিছু না বললেও সূত্র মারফত জানা যাচ্ছে, পাকিস্তানের ফর্মুলা মানতে যুক্তিগ্রাহ্য কারণ খুঁজে পাচ্ছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কারণ, ভারতীয় দল পাকিস্তানে পাঠানো হচ্ছে না নিরাপত্তাজনিত কারণেই। ভারতে তেমন কোনও নিরাপত্তাজনিত সমস্যা নেই। সে কারণেই হাইব্রিড মডেলে পরবর্তী ইভেন্টগুলি মানতে নারাজ বিসিসিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+