Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জার্সিতে পাকিস্তানের নাম! পন্থের ফিটনেস নিয়ে বাড়ছে সংশয়

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে যাচ্ছে কাল থেকে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের সামনে নিউজিল্যান্ড। ভারতের প্রথম ম্যাচ বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে।

রোহিত শর্মা, বিরাট কোহলিদের নতুন জার্সির ছবি জনসমক্ষে আনল বিসিসিআই। তাতে রয়েছে পাকিস্তানের নাম।

Champions Trophy 2025

ভারত এই টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যেতে রাজি হয়নি। ফলে হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। অনেক দিন ধরেই চর্চা চলছিল ভারতের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম লেখা থাকবে কিনা। যদিও পরে বিসিসিআই স্পষ্ট করেছিল ভারতের জার্সিতেও নিয়ম মেনে আয়োজক দেশের নাম থাকবে।

ভারত সব ম্যাচ খেলবে দুবাইয়ে। তবে জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম-সহ টুর্নামেন্টের লোগো রয়েছে। নতুন জার্সি পরা ভারতীয় ক্রিকেটারা বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলেছেন। সেই ফোটোসেশনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে বিসিসিআই।

দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে রোহিত শর্মারা যে জার্সি পরে খেলেছিলেন সেটিই পরে খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কাঁধের কাছে সেই তেরঙা ও সাদা স্ট্রাইপ রয়েছে। জার্সির ডানদিকে রয়েছে টুর্নামেন্টের লোগো। সামনে বড় হরফে লেখা দেশে নাম। জার্সির বাঁদিকে রয়েছে বিসিসিআইয়ের লোগো। তার উপর ২টি তারা।

ভারত ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছে ২ বার। সে কারণেই দুটি তারা থাকে ওডিআই জার্সিতে। চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত প্রথম যুগ্মভাবে জিতেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে। এরপর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ সালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে।

রোহিত শর্মার নেতৃত্বে ভারত ৫০ ওভারের বিশ্বকাপ জিততে পারেনি। গোটা টুর্নামেন্ট ভালো খেলে শুধু ফাইনালে হেরে যাওয়ায়। জিততে পারেনি আইসিসি বিশ্ব টেস্ট চ্যম্পিয়নশিপও। তবে গত বছর টি২০ বিশ্বকাপ জেতার পর এবার ফের আইসিসি ইভেন্ট জেতার হাতছানি রোহিতদের সামনে। রোহিতরা রয়েছেন ফুরফুরে মেজাজেই।

ভারতীয় দল দুবাইয়ে টানা ২ দিন জোরকদমে অনুশীলন সেরেছে। আজ ভারতের অনুশীলন নেই। বৃহস্পতিবার বাংলাদেশ ম্যাচ। তার আগে কাল ফের অনুশীলন করবেন রোহিত শর্মারা। প্রথম একাদশে উইকেটকিপার হিসেবে থাকবেন লোকেশ রাহুলই।

এরই মধ্যে ঋষভ পন্থের ফিটনেস নিয়ে চর্চা চলছে। রবিবার ভারতের অনুশীলন চলাকালীন হার্দিক পাণ্ডিয়ার শট লেগেছিল ঋষভ পন্থের হাঁটুতে। সঙ্গে সঙ্গে শুশ্রূষার বন্দোবস্ত করা হয়েছিল। এর কিছুক্ষণ পরে প্যাড পরে নেটে অনুশীলন করতে দেখা গিয়েছিল পন্থকে। কালও পন্থ ভারতের অনুশীলনে ছিলেন। তবে হাঁটাচলার ধরন পুরো স্বাভাবিক ছিল না। উইকেটকিপিং প্র্যাকটিসও করতে পারেননি। তাতেও মনে করা হচ্ছে, পন্থের চোট গুরুতর না হলেও পুরো সারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+