Champions Trophy 2025: ভারতের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে অভিযান শুরু বাংলাদেশের, জেনে নিন শান্তদের শক্তি ও দুর্বলতা
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। ২০ তারিখ দুবাইয়ে রোহিত শর্মাদের প্রতিপক্ষ নাজমুল হোসেন শান্তরা।
শাকিব আল হাসান, লিটন দাসরা নেই। বেশ কয়েকজন তরুণ তুর্কির উপর নির্ভর করে ৫০ ওভারের ফরম্য়াটে সাফল্যের মুখ দেখতে চাইছে বাংলাদেশ।

বিশেষ করে তামিম ইকবাল, শাকিব আল হাসানদের অবর্তমানে বাংলাদেশ দল এখন পালাবদলের প্রক্রিয়ার মধ্য়ে দিয়ে চলেছে। গত বছর বাংলাদেশ ৯টি একদিনের আন্তর্জাতিক খেলেছে। জিতেছে মাত্র তিনটিতে। বিধ্বংসী ছন্দে থাকা ভারতের বিরুদ্ধে আন্ডারডগ হিসেবেই নামবে বাংলাদেশ।
বাংলাদেশ দলে বড় ভরসা মূলত তিনজন- নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ ও মেহিদি হাসান মিরাজ। ব্যাটিং লাইন আপে মিডল অর্ডারে বাংলাদেশ মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে। তাউহিদ হৃদয়, জাকের আলিরা সঙ্গে রয়েছেন।
জোরে বোলিং আক্রমণে তাসকিনের সঙ্গে থাকছেন মুস্তাফিজুর রহমান। নজর থাকবে তানজিম হাসান ও নাহিদ রানার দিকেও। বাংলাদেশের স্পিন বিভাগ তেমন শক্তিশালী নয়। টাইগারদের দুর্বলতা রয়েছে ফিল্ডিং নিয়েও। ভারতের বিরুদ্ধে খেলার পর ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও ২৭ তারিখ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
ভারতের বিরুদ্ধে নামার আগে বাংলাদেশ পুরানো সাফল্য মাথায় রাখতে চাইবে। ২০২২ সালে তারা নিজেদের মাটিতে ওডিআই সিরিজ জিতেছিল। ২০২৩ সালের এশিয়া কাপেও হারিয়েছিল। তবে হেরে যায় বিশ্বকাপে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ নিয়মিত খেলে। তবে ২০২৩ সালে নিউজিল্যান্ডে গিয়ে ওডিআই সিরিজ হেরেছিল।
নিউজিল্যান্ড পাকিস্তানে সম্প্রতি ত্রিদেশীয় সিরিজ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে। বাংলাদেশ-পাকিস্তান ম্য়াচ ঘিকে পাকিস্তানে আগ্রহ হয়েছে। বাংলাদেশ গত বছর পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজ জিতেছিল। তবে ২০১৮ সালের পর পাকিস্তান কখনও ওডিআইয়ে হারেনি বাংলাদেশের কাছে।
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১২টি ম্যাচ খেলে জিতেছিল মাত্র ২টিতে। ২০০৬ সালে জয়পুরে জিম্বাবোয়েকে ও ২০১৭ সালে কার্ডিফে নিউজিল্যান্ডকে হারিয়েছিল। শেষ দুটি ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে এবং শারজায় আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছুর করার বিষয়ে আত্মবিশ্বাসী শান্ত। সহ অধিনায়ক করা হয়েছে মিরাজকে।
বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ- তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাউহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ, মেহিদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।












Click it and Unblock the Notifications