CT 2025, IND vs BAN: ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ভরসা পেসার আর অলরাউন্ডাররাই, স্পষ্ট করলেন শান্ত

CT 2025, IND vs BAN: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাল দুবাইয়ে ভারতের সামনে বাংলাদেশ। এই ম্যাচে পেসার আর অলরাউন্ডারদের উপরই বেশি ভরসা করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শাকিব আল হাসান, লিটন দাসরা নেই। এমনিতে বাংলাদেশ ভারতের কাছে তেমন বড় প্রতিপক্ষও নয়। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক এখন যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে তাতে এই ম্যাচটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ।

CT 2025 IND vs BAN

একদিনের আন্তর্জাতিকে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বৈরথ হয়েছে ৪১টি। তার মধ্যে ভারতের জয় ৩২টিতে, হার ৮টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বার্মিংহ্যামে ভারত হারিয়ে দিয়েছিল বাংলাদেশকে। ৫৯ বল বাকি থাকতে জয় এসেছিল ৯ উইকেটে।

সেই ম্যাচে রোহিত শর্মা ম্যাচের সেরা হন ১২৯ বলে ১২৩ রানে অপরাজিত থেকে। ২০১৮ সালের এশিয়া কাপেও রোহিতের ভারত ফাইনাল-সহ দু-বার হারিয়েছিল বাংলাদেশকে। দুই দলের শেষ দ্বৈরথে ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপে ভারত পুনেতে সাত উইকেটে হারিয়েছিল বাংলাদেশকে।

বাংলাদেশ ভারতের বিরুদ্ধে শেষবার ওডিআইয়ে জয় পেয়েছিল ২০২৩ সালে কলম্বোয় এশিয়া কাপে, জিতেছিল ৬ রানে। ২০২২ সালে নিজেদের দেশে বাংলাদেশ ভারতকে ওডিআই সিরিজে হারিয়েছিল ২-১ ব্যবধানে।

গ্রুপ এ-র দ্বৈরথে ভারতের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ভারতের বিরুদ্ধে জিততে গেলে সব বিভাগকেই ভালো করতে হবে। ভারতের বিরুদ্ধে আমাদের সুখস্মৃতি রয়েছে। পরিকল্পনার সঠিক প্রয়োগ করতে পারলে আমাদের জেতার ভালো সম্ভাবনা আছে।

শান্তর কথায়, আমাদের ভালো অলরাউন্ডাররা আছেন। আমরা তাঁদের উপর নির্ভর করব। সব দলই জেতার ক্ষমতা রাখে। আমরা সুযোগ কাজে লাগাতে চাইব। বেশি কিছু ভাবছি না। আমাদের জোরে বোলাররাও ভালো। নাহিদ রানার মতো পেসার আছেন। তিনি খেললে নিশ্চিতভাবেই দায়িত্ব পালন করবেন।

স্পিনার ও ফাস্ট বোলারদের ভারসাম্যই আত্মবিশ্বাসী রাখছে শান্তকে। ভারত পাচ্ছে না জসপ্রীত বুমরাহকে। তবুও ভারতের যা শক্তি তাতে সমীহই করছে বাংলাদেশ। শান্ত বলেন, বুমরাহ বা অন্য কোনও প্লেয়ারকে নিয়ে আমরা ভাবছি না।

দুবাইয়ে ৫৮টি একদিনের আন্তর্জাতিক হয়েছে। প্রথম ইনিংসের গড় স্কোর ২১৮। শান্ত চাইছেন যাতে দলের ব্যাটাররা দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন। তিনি বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগে কয়েকজন ভালো ব্যাট করেছেন। তবে পাকিস্তানের থেকে দুবাইয়ে কম রান উঠবে। আমাদের মানিয়ে নিয়ে খেলতে হবে। দুবাইয়ে বাংলাদেশ ভালো সমর্থন পাবে বলেও আশা শান্তর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+