CT 2025, AUS vs ENG: অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট করতে পাঠাল ইংল্যান্ডকে, দেখে নিন দুই দলের একাদশ

CT 2025, AUS vs ENG: চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আজ লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ।

অস্ট্রেলিয়া যেমন প্রথম সারির পেসারদের এবারের টুর্নামেন্টে পাচ্ছে না, তেমনই ভারতের মাটিতে ওডিআই সিরিজে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ড।

CT 2025 AUS vs ENG

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে এবার নিয়ে ষষ্ঠ দ্বৈরথ হচ্ছে। আগে পাঁচটি ম্যাচের মধ্যে ইংল্যান্ড জিতেছে তিনটিতে, অস্ট্রেলিয়া ২টিতে। ২০০৯ সালে শেষবার অজিরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়েছিল ইংল্যান্ডকে। ইংল্যান্ড শেষ দুটি দ্বৈরথে জিতেছে।

২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা দুই দলের দুই ক্রিকেটার এবারের দলেও রয়েছেন। তাঁরা হলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও ইংল্যান্ডের জস বাটলার। আজকের ম্যাচে মাইলস্টোনের অপেক্ষায় রয়েছেন জোফ্রা আর্চার। ২টি উইকেট পেলে ওডিআইয়ে ৫০তম শিকার ঝুলিতে পুরবেন তিনি।

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কায় ওডিআই সিরিজে পরাস্ত হয়েছে। চোটের কারণে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল মার্শ নেই। মিচেল স্টার্ক ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন। প্রাথমিক দলে থাকলেও টুর্নামেন্ট শুরুর আগে অবসর নিয়েছেন মার্কাস স্টইনিস।

ফলে অজিদের বোলিং আক্রমণের শক্তি নিশ্চিতভাবেই কমেছে। আস্থা রাখতে হচ্ছে নতুনদের উপর। শিশিরের কথা মাথায় রেখেই টস জিতে ফিল্ডিং নেওয়ার কথা জানিয়েছেন স্মিথ। উইকেট ভালো বলেই মনে করছেন।

দল নিয়ে আত্মবিশ্বাসী জস বাটলার। ইংল্যান্ড অধিনায়ক বলেন, টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন। সতীর্থদের নিয়ে আত্মবিশ্বাসী বাটলার ম্যাচ শুরুর অপেক্ষায় রয়েছেন। ইংল্যান্ড বৃহস্পতিবারই একাদশ ঘোষণা করে দিয়েছিল। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে রয়েছেন অ্যালেক্স ক্যারি।

অস্ট্রেলিয়া- ট্রাভিস হেড, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইনগ্লিস (উইকেটকিপার), অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেনসার জনসন।

ইংল্যান্ড- বেন ডাকেট, ফিল সল্ট, জেমি স্মিথ (উইকেটকিপার), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+