India's ODI Squad: সিরাজের চেয়ে কোথায় এগিয়ে অর্শদীপ? করুণের না থাকার কারণ খোলসা আগরকরের
Champions Trophy 2025: ইংল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের ওডিআই সিরিজ ও চ্য়াম্পিয়ন্স ট্রফির জন্য় ভারতীয় দল ঘোষণা করা হলো আজ। যার মধ্যে উল্লেখযোগ্য দিক, মহম্মদ সিরাজের না থাকা।
একই সঙ্গে বিজয় হাজারে ট্রফির ফাইনালের আগে অবধি ৭৫২ গড় রেখে করুণ নায়ার ৭৫২ রান করা সত্ত্বেও বিদর্ভের অধিনায়কও ফিরতে পারলেন না ভারতীয় দলে।

অর্শদীপ গত বছর অগাস্টে শ্রীলঙ্কায় শেষবার ওডিআই খেলেছেন। ৮টি ওডিআইয়ে তাঁর ১২টি উইকেট রয়েছে। সিরাজও গত বছর কলম্বোতেই শেষ ওডিআই খেলেছেন। তবে অস্ট্রেলিয়া সফরের পর তিনি ওডিআই দলে জায়গা ধরে রাখতে পারলেন না। উল্লেখ্য, ইংল্যান্ড সিরিজে ভারতের টি২০ দলেও নেই সিরাজ।
জসপ্রীত বুমরাহ দলে থাকলেও তাঁর খেলা অনিশ্চিত। সে কারণে ওডিআই দলের সঙ্গে রাখা হয়েছে হর্ষিত রানাকে। ফলে বোঝাই যাচ্ছে, মহম্মদ শামিই ভারতের জোরে বোলিং বিভাগকে নেতৃত্ব দিতে চলেছেন। টি২০ সিরিজের সঙ্গে ওডিআইয়েও অর্শদীপের উপস্থিতি বড় বার্তা দিচ্ছে।
ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমরা নিশ্চিত নই বুমরাহ খেলতে পারবেন, নাকি পারবেন না। ফলে আমরা এমন কাউকে চাইছি যিনি নতুন বলে শুরু করবেন, শেষের দিকেও বল করতে পারদর্শী। নতুন বলে শামি কী করতে পারেন সেটাও আমরা সকলেই জানি।
এরপরই রোহিত বলেন, বল পুরানো হতেই সিরাজের কার্যকারিতা কমে আসে। তবে তাঁর বাদ পড়াটাও দুর্ভাগ্যজনক। কিন্তু আমাদেরও কিছু করার ছিল না। যিনি যে ভূমিকা পালনে পারদর্শী, পারফরম্যান্স ভালো করতে পারেন, তাঁদেরই রাখা হয়েছে। নতুন বলে, মাঝের দিকে ও শেষের দিকে ভালো বল করতে পারেন এমন সকলেই আমাদের দলে রয়েছেন। যে বোলাররা আছেন তাঁদের নিয়েই আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারব।
রোহিত আরও বলেন, এটা ঠিক অর্শদীপ বেশি ওডিআই খেলেননি। তবে সাদা বলের ক্রিকেট অনেকদিন ধরে খেলছেন। ফলে তিনি অনভিজ্ঞ এটা বলা যায় না। তিনি টি২০ আন্তর্জাতিক খেলেছেন, চাপের মুখে বল করেছেন। শামি সাদা বলের ক্রিকেটের কিংবদন্তি। হর্ষিতের দক্ষতা রয়েছে। তাঁকেও আমাদের দরকার। আলাদা কিছু করতে পারবেন বলেই তাঁকে দলে রাখা।
রোহিতের কথায়, গত ৬ থেকে ৮ মাসে যা পারফর্ম করেছেন তার ভিত্তিতেই যশস্বী জয়সওয়ালকে রাখা হয়েছে। তিনি ওডিআই খেলেননি। কিন্তু তাঁর দক্ষতা রয়েছে বলেই দলে নেওয়া হলো। দল গঠনের সময় সকলকে খুশি করা যায় না। কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়।
এদিকে, করুণ নায়ারকে দলে না রাখা নিয়ে প্রধান নির্বাচক অজিত আগরকর বলেন, এটা কঠিন সিদ্ধান্ত। ৭০০-র বেশি গড় রাখা সব সময় স্পেশ্যাল। করুণকে নিয়ে আমাদের কথা হয়েছে। কিন্তু এই মুহূর্তে ভারতীয় দলে জায়গা পাওয়াটা খুব কঠিন।
আগরকর বলেন, দলে যাঁরা রয়েছেন তাঁদের দেখুন। সকলেরই গড় ৪০-এর ঘরের মাঝামাঝি। ১৫ জনের দলে সকলকে রাখা যায় না। কিন্তু করুণের মতো পারফরম্যান্স আমাদের নজরে থাকে। কেউ ফর্ম হারালে বা কেউ চোট-আঘাত পেলে নিশ্চিতভাবেই করুণের নাম পরেও বিবেচিত হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications