Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচারে চমক, অভিনব ব্যবস্থাপনায় খেলা দেখার অভিজ্ঞতা বদলে যাবে

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে কাল করাচিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ফাইনাল হবে ৯ মার্চ।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরছে ২০১৭ সালের পর। এবার খেলা দেখার অভিজ্ঞতাই বদলে দেবে অভিনব নানা ব্যবস্থাপনা।

Champions Trophy 2025

ক্রিকেটপ্রেমীরা যাতে কোনও মুহূর্ত মিস না করেন সে কারণে সম্প্রচারকারী সংস্থাকে যে পুরোপুরি ইন্টিগ্রেটেড ওয়ার্ল্ড ফিড সার্ভিস প্রদান করবে আইসিসি, তাতে থাকছে অভিনবত্ব। প্রতিটি ম্যাচের লাইভ সম্প্রচারে ন্যূনতম ৩৬টি ক্যামেরা থাকবে বলে জানিয়েছে আইসিসি।

আইসিসির টিভি প্রো়ডাকশনের প্রোডাকশন সার্ভিস পার্টনার হলো সানসেট প্লাস ভাইন। ইক্যুয়েপমেন্ট সার্ভিস পার্টনার এনইপি। ক্যামেরার সঙ্গেই থাকবে নানাবিধ দিক বিশ্লেষণের অ্যানালিটিক্যাল টুল। আইসিসির আশা, খেলা দেখার অভিজ্ঞতায় নিশ্চিতভাবেই অভিনবত্ব লক্ষ্য করা যাবে।

সমস্ত ম্যাচেই থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম। হক আইয়ের স্মার্ট রিপ্লে সিস্টেমও। যা নানা অ্যাঙ্গেলের রিপ্লের মাধ্যমে কোনও সিদ্ধান্ত নেওয়ার কাজটা সহজ করে দেবে। ম্যাচের খুঁটিনাটি বিশ্লেষণে থাকছে পিয়েরো গ্রাফিক্স। ক্রিকভিজের ক্রিকেট ডেটা অ্যানালিসিস, অন এয়ার গ্রাফিক্স, নানা পরিসংখ্যান ও খুঁটিনাটি তথ্য পরিবেশনের বন্দোবস্ত করা হয়েছে।

সম্প্রচারে চমক দেবে ফিল্ড ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল ফিল্ড মডেল। এতে যে কোনও মুহূর্তের ফিল্ডিং পজিশন ও স্ট্র্যাটেজি তুলে ধরা হবে। ড্রোন ক্যামেরা যেমন থাকবে, তেমনই থাকবে রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রিত বাগি ক্যাম। স্মার্টফোটেও খেলা সম্প্রচারে উন্নত ধরনের প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। আইসিসি টিভি ও জিওস্টার হাত মেলানোয় থাকবে ডেডিকেটেড ভার্চুয়াল ফিল্ড।

ধারাভাষ্যকারদের তালিকায় রয়েছেন সুনীল গাভাসকর, রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, ম্যাথু হেডেন, রামিজ রাজা, মেল জোন্স, ওয়াসিম আক্রমের মতো তারকারা। নাসের হুসেন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপও থাকবেন। এ ছাড়াও থাকছেন হর্ষ ভোগলে, মাইকেল আথারটন, এম বাঙ্গোয়া, কাস নাই়ডু, সাইমন ডুল।

বিশেষজ্ঞের মতামত ও খুঁটিনাটি বিশ্লেষণের জন্য থাকবেন ডেল স্টেইন, বাজিদ খান, দীনেশ কার্তিক, কেটি মার্টিন, শন পোলক, আতাহার আলি খান, ইয়ান ওয়ার্ডের মতো প্রাক্তন ক্রিকেটাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+