ওভালের পাটা উইকেটে রেকর্ড রান তাড়া করে ভারতকে হারাল শ্রীলঙ্কা

পাটা উইকেটে ভারতের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে জয় পেল শ্রীলঙ্কা। ৯ বল বাকী থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতল অ্যাঞ্জেলো ম্যাথিউজের দল।

পাটা উইকেটে ভারতের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে জয় পেল শ্রীলঙ্কা। এদিন ওভালে প্রথমে ব্যাট করে ভারত ৬ উইকেট হারিয়ে ৩২১ রান তোলে। জবাবে অনবদ্য ব্যাটিং করে ৯ বল বাকী থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতল অ্যাঞ্জেলো ম্যাথিউজের দল।

এদিন বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অ্যাঞ্জেলো ম্যাথিউজের শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে ভারত যথারীতি দারুণ শুরু করে। ফের একবার প্রথম উইকেটে শতরানের পার্টনারশিপ গড়েন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। রোহিত এদিন ৭৮ রান করে আউট হন।

ওভালের পাটা উইকেটে ভারতকে হারাল শ্রীলঙ্কা

তবে গত ম্যাচের মতো শতরান মাঠে ফেলে আসেননি ধাওয়ান। অনবদ্য ব্যাটিং করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তৃতীয় শতরান করে ফেললেন তিনি। এদিন মাত্র ১২৮ বলে ১২৫ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। অধিনায়ক কোহলি (০) রান পাননি। যুবরাজ সিং-ও (৭) ব্যর্থ হন।

তবে মহেন্দ্র সিং ধোনি মিডল অর্ডারে দলের পতন রোধ করেন। ধাওয়ানকে সঙ্গে নিয়ে দলকে তিনশো রানের কাছাকাছি পৌঁছে দেন। ধোনি ৫২ বলে ৬৩ রান করে আউট হলে শেষের দিকে কেদার যাদব মাত্র ১৩ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। যার সুবাদে ভারত ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩২১ রান তোলে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ডিকওয়েলার (৭ রান) উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে পাটা উইকেটে লড়াই ফিরিয়ে দেন গুণতিলকে ও কুশল মেন্ডিস। দুজনেই একশো গড়ে রান তুলতে থাকেন। দ্বিতীয় উইকেটে ১৫৯ রানের পার্টনারশিপ গড়েন। গুণতিলকে ৭৬ করে রান আউট হন।

অন্যদিকে মেন্ডিস অনবদ্য খেলে শতরান মিস করেন। ৮৯ রান করে ভুবনেশ্বর কুমারের থ্রোয়ে রান আউট হন। চার নম্বরে নামা পেরেরা মাত্র ৪৪ বলে ৪৭ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন। তবে তৃতীয় উইকেটে অধিনায়ক ম্যাথিউজ ব্যাটিংয়ের নেতৃত্ব দেন। গুনরত্নেকে (৩৪ রানে অপরাজিত) সঙ্গে নিয়ে ম্যাথিউজ (৫১ রানে অপরাজিত) ৯ বল বল বাকী থাকতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এদিন হারের ফলে সেমিফাইনালে উঠতে হলে পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতেই হবে ভারতকে। তাহলেই প্রথম দুটি দলের মধ্যে থেকে সেমিফাইনাল খেলবে বিরাট কোহলির ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+