ধরাশায়ী লঙ্কাবাহিনী, একার হাতে পাকিস্তানকে জিতিয়ে সেমিফাইনালে তুললেন অধিনায়ক সরফরাজ

শ্রীলঙ্কার ২৩৬ রানের জবাবে ৩১ বল বাকী থাকতেই শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তান সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে।

একেই বোধহয় বলে 'ক্যাপ্টেনস ইনিংস'। প্রায় একার হাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ উইকেটে জিতিয়ে পাকিস্তানকে সেমিফাইনালে তুললেন অধিনায়ক সরফরাজ আহমেদ। অপরাজিত থাকলেন ৬১ রানে। ফলে শ্রীলঙ্কার ২৩৬ রানের জবাবে ৫.১ ওভার বাকী থাকতেই জয় পেল পাকিস্তান।

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ব্যাট করতে নেমে ধনুষ্কা গুনতিলকের উইকেট হারায় শ্রীলঙ্কা। মাত্র ১৩ রান করে আউট হন তিনি। এরপরে দ্বিতীয় উইকেটে কিছুটা খেলা ধরেন নিরসন ডিকওয়েলা ও কুশল মেন্ডিস। তবে মেন্ডিস (২৭ রান) বেশিক্ষণ টেঁকেননি। এরপরে দীনেশ চান্দিমলও শূন্য করে ফেরেন।

ধরাশায়ী লঙ্কাবাহিনী, সেমিফাইনালে পাকিস্তান

তবে চতুর্থ উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে নিয়ে ফের দলকে টানতে থাকেন ডিকওয়েলা। তবে ম্যাথিউজ ভালো শুরু করেও ৩৯ রানে আউট হন। তারপর হঠাত শ্রীলঙ্কা ব্যাটিংয়ে ধস নামে। একসময়ে ১৬৭ রানে ৭ উইকেট পড়ে যায় লঙ্কাবাহিনীর। ডিকওয়েলাও ৭৩ রান করে আউট হয়ে ফেরেন।

একসময়ে যখন মনে হচ্ছিল শ্রীলঙ্কা দু'শো রানের গণ্ডীও পেরোবে না, তখন আসেলা গুনরত্নে ও সুরঙ্গা লাকমলের ব্যাট দলকে টেনে তোলে। গুনরত্নে ২৭ রান ও লাকমল ২৬ রান করেন। সবমিলিয়ে শ্রীলঙ্কা ৪৯.২ ওভারে ২৩৬ রানে ১০ উইকেট হারিয়ে ইনিংসে ইতি টানে।

পাকিস্তানের হয়ে জুনেইদ খান ও হাসান আলি ৩টি করে উইকেট নেন। এছাড়া মহম্মদ আমির ও ফাহিম আশরাফ ২টি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে দারুণ শুরু করে পাকিস্তান। প্রথম উইকেটে আজহার আলি ও ফকর জামান অনবদ্য খেলেন। আজহার ৩৪ ও ফকর ৫০ রান করে আউট হন। সেইসময়ে ওভারে ৬ রানের বেশি গড়ে তুলতে থাকে পাকিস্তান।

তবে বোর্ডে ৯০ রান ওঠার পরই যেন পাকিস্তান ব্যাটিংয়ে ধস নামে। ফকর জামানের পর বাবর আজম (১০ রান), মহম্মদ হাফিজ (১ রান) পরপর আউট হন।

অভিজ্ঞ শোয়েব মালিক ও অধিনায়ক সরফরাজ আহমেদ খেলা ধরার চেষ্টা করলেও লাসিথ মালিঙ্গার বলে মালিক মাত্র ১১ রান করে কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন। অন্যদিক থেকে পরপর উইকেট পড়তে শুরু করে।

ক্রিজে দাঁড়িয়ে তখন একা লড়ছেন পাক অধিনায়ক সরফরাজ। অন্য প্রান্ত থেকে ইমাদ ওয়াসিম (৪ রান) ফাহিম আশরাফ (১৫ রান) একে একে আউট হয়ে ফেরেন। তবে অষ্টম উইকেটে অপরাজিত ৭৫ রানের জুটি বেঁধে পাকিস্তানকে সেমিফাইনালে তুললেন সরফরাজ।

১৬২ রানের মাথায় ৭ উইকেট পড়ে যাওয়ার পরে ব্যাট করতে আসেন মহম্মদ আমির। সরফরাজকে সঙ্গ দিয়ে তিনি অনবদ্য ২৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ফলে ৩১ বল বাকী থাকতেই শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তান সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+