বাংলাদেশের কপালে কি আজ ঘোর বিপর্যয়? আছড়ে পড়বে 'যুবি ঝড়', কেন?

যুবরাজ সিং তাঁর কেরিয়ারের তিনশো তম একদিনের ম্যাচ খেলতে নামছেন চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে। অথচ বাংলাদেশ টিম মনে করছে ভারতীয় টিমের সবচেয়ে দুর্বল খেলোয়াড় যুবরাজ সিং।

বার্মিংহামে সেমিফাইনালে মুখোমুখি সমরে নামতে চলেছে ভারত-বাংলাদেশ। তবে তার আগে মাঠের বাইরেই চূড়ান্ত উত্তেজনা শুরু হয়েছে। বাংলাদেশি ক্রিকেট ভক্তরা যেমন ফের একবার কুরুচিকর ছবি পোস্ট করে বিতর্ক উসকে দিয়েছে, তেমনই বাংলাদেশ টিম মনে করছে ভারতীয় টিমের সবচেয়ে দুর্বল খেলোয়াড় যুবরাজ সিং।

এই নিয়ে সরগরম ক্রিকেট বিশ্ব। যুবরাজ সিং তাঁর কেরিয়ারের তিনশো তম একদিনের ম্যাচ খেলতে নামছেন চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে। আইসিসি টুর্নামেন্টে ভারতের সবচেয়ে সফল খেলোয়াড়দের মধ্যে শীর্ষে রয়েছেন যুবি। একার হাতে ২০১১ ক্রিকেট বিশ্বকাপ যেমন জিতিয়েছেন, তেমনই অন্য আইসিসি প্রতিযোগিতাতেও বরাবর ভারতের ভরসার পাত্র থেকেছেন তিনি।

বাংলাদেশের কপালে আজ ঘোর বিপর্যয়? আছড়ে পড়বে 'যুবি ঝড়', কেন?

এহেন যুবরাজকে দুর্বল বলে অপমান করে বাংলাদেশ নিজেদের বিপদ ডেকে আনল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এর আগে অ্যান্ড্রু ফ্লিন্টফের সঙ্গে বিবাদের পর তাঁকে ব্যাট-বল হাতে শাসন করে উচিত শিক্ষা দেন যুবি। এছাড়া নানা সময়ে বিশ্ব ক্রিকেটের তাবড় বোলাররা যুবির ব্যাটিং রোষের সামনে পড়ে দিশেহারা হয়েছেন।

সেখানে বাংলাদেশের মতো দল যুবরাজকে কেন টার্গেট করে বসল তা অনেকেরই বোধগম্য হচ্ছে না। কেরিয়ারের শেষপ্রান্তে চলে আসা যুবি নাকি ফিল্ডিংয়ে শ্লথ হয়েছেন। একসময়ের সেরা ফিল্ডারের নড়াচড়া ততটা গতিশীল নয়। আর সেজন্যই ব্যাটিংয়ের সময়ে ফিল্ডার যুবরাজকে পরীক্ষা করা হবে, এমনটাই স্ট্র্যাটেজি বাংলাদেশের।

এছাড়া এদিন বাংলাদেশ চার ফাস্ট বোলারে খেলবে। মাশরাফি মোর্তাজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান ভারতকে বল হাতে চ্যালেঞ্জ জানাবেন। বাংলাদেশের বোলিং নাকি অনেক বেশি সংগঠিত। এমনটাই মত সেদেশের কোচ চান্দিকা হাথুরাসিংহের। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতের খুঁত না বের করে বাংলাদেশের উচিত নিজেদের ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ের কী করে উন্নতি হয় সেদিকে খেয়াল রাখা। একমাত্র তাহলেই অন্তত ভারতের বিরুদ্ধে লড়াই দিতে পারবে মাশরাফি মোর্তাজার দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+