বর্ণহীন মেসি, ফিকে হল বার্সেলোনাও! বাগে পেয়েও বায়ার্নের বিরুদ্ধে সুযোগ হারাল ক্লপের দলও
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬-র প্রথম লেগে লিওন বনাম বার্সোলোনা এবং লিভারপুল বনাম বায়ার্ন মিউনিখের দুটি ম্যাচের ফলই হল অমিমাংসিত।
বুধবার (২০ ফেব্রুয়ারি) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ-১৬'র প্রথম লেগের ম্যাচে লিওনের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও লিভারপুলের মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ। ইউরোপের ৪ লিগের এই ৪ বড় ক্লাবের লড়াই কিন্তু বেশ হতাশই করল ফুটবল-প্রেমীদের। দুটি ম্যাচই ০-০ গোলে অমিমাংসিতভাবে শেষ হল। ফলে দ্বিতীয় লেগে ঘরের মাঠে কিছুটা হলেও চাপে থাকবে বার্সা ও বায়ার্ন।

এদিন বার্সা তাদের পরিচিত ছন্দ একেবারেই পায়নি। প্রত্যেকবার মাঠে নামলেই মেসির পা থেকে যে ম্য়াচ জেতানো পারফরম্যান্স বের হয়, তা দেখা যায়নি। ফলে বার্সার আক্রমণভাগ ভোঁতা হয়ে গিয়েছিল। বেশ ক.য়েকটি গোলের সুযোগ নষ করে তারা।
অবশ্য, প্রথমার্ধেই বার্সা গোল কিপার মার্ক-আন্দ্রে তের স্তেগেন দুটি অনবদ্য সেভ না করলে প্রথমার্ধেই ২ গোলে পিছিয়ে পড়তে পারত স্প্যানিশ ক্লাব। দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কিছু ভুল করেছে। ফলে কোনও অ্যাওয়ে গোলের সুবিধা ছাড়াই আগামী ১৩ মার্চ ক্যাম্প নউ-তে ফিরতি লেগের ম্যাচ খেলতে হবে বার্সেলোনা-কে।
দিনের অপর ম্যাচে লিভারপুলও ঘরের মাঠ অ্যানফিল্ডে বায়ার্নের বিরুদ্ধে প্রচুর সুযোগ তৈরি করেও জিততে পারল না স্ট্রাইকারদের ব্যর্থতায়। এদিন একেবারেই নির্বিষ ছিলেন রবার্তো ফির্মিনহো। নিয়মিত দুই সেন্ট্রাল ডিফেন্ডার ভ্যান ডিক ও লোভরেন কার্ড ও চোট সমস্যায় না থাকলেও অসুবিধায় পরেনি লিভারপুল। কারণ সতর্কতায় মোড়া ছিল বায়ার্নের খেলা। ১৩ মার্চ মিউনিখের আলিয়ান্স এরিনায় ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications