ভারতীয় দলে আগামী দিনে পন্থের ব্যাক আপ হতে পারেন কারা, জানিয়ে দিলেন প্রসাদ
ব্যাট হাতে ছন্দে নেই ঋষভ পন্থ। সেক্ষেত্রে পন্থের পরিবর্ত হয়ে নীল জার্সিতে আগামী দিনে ভারতীয় দলে কারা সুযোগ পেতে পারেন জানিয়ে দিলেন নির্বাচক প্রধান এম এস কে প্রসাদ।
ব্যাট হাতে ছন্দে নেই ঋষভ পন্থ। সেক্ষেত্রে পন্থের পরিবর্ত হয়ে নীল জার্সিতে আগামী দিনে ভারতীয় দলে কারা সুযোগ পেতে পারেন জানিয়ে দিলেন নির্বাচক প্রধান এম এস কে প্রসাদ।

ভারতীয় নির্বাচক প্রধান প্রসাদ বলেছেন, 'ঋষভ পন্থ নিঃসন্দেহে দারুণ প্রতিভা। ভবিষ্যতের তারকা ক্রিকেটার। দেশের হয়ে ওর পারফর্ম্যান্সের উপর আমরা নজর রাখছি।' সেই সঙ্গে প্রসাদ যোগ করেছেন, 'তবে শুধু পন্থই নয়, বাকি উইকেট কিপারদের দিকেও আমাদের নজর রয়েছে। ভবিষ্যতের উইকেটকিপারদের এখন থেকে ঘষামাজা করা প্রয়োজন। সেকারণেই ঘরোয়া ক্রিকেটে আরও কিছু উইকেটকিপার ব্যাটম্যানের উপর আমরা জোর দিচ্ছি। ইন্ডিয়া এ দলের হয়ে ভালো খেলছেন শ্রীকর ভরত। এছাড়াও ঈশান কিষাণ-সঞ্জু স্যামসানদের মতো তরুণ ক্রিকেটাররা সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। '
এখন অবশ্য পন্থকে নিয়ে তড়িঘড়ি কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন না নির্বাচক প্রধান। সেকথাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। যার অর্থ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজই পন্থের কাছে অগ্নিপরীক্ষা!
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications