আইপিএল ২০২০ : ভিভোর পরিবর্ত ঠিক হবে কবে, জানালেন চেয়ারম্যান প্যাটেল

আইপিএল ২০২০ : ভিভোর পরিবর্ত ঠিক হবে কবে, জানালেন চেয়ারম্যান প্যাটেল

রাজনৈতিক চাপে চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে ভিভো। যুদ্ধকালীন তৎপরতায় চিনা সংস্থার পরিবর্ত হিসেবে বেছে নেওয়া হবে কাদের, তা শীঘ্রই চূড়ান্ত করতে চলেছে বিসিসিআই। কবে নেওয়া হবে সেই সিদ্ধান্ত, জানালেন আইপিএল চেয়ারম্য়ান ব্রিজেশ প্যাটেল।

কী বললেন ব্রিজেশ

কী বললেন ব্রিজেশ

চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপ পাচ্ছে কোন সংস্থা, তা আগামী ১৮ অগাস্ট বিসিসিআই চূড়ান্ত করবে বলে নিশ্চিতভাবে জানিয়েছেন টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। আগ্রহী সংস্থাগুলিকে বিড জমা দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড সাত দিন সময় দিয়েছে বলেও জানিয়েছেন প্যাটেল।

এগিয়ে কোন সংস্থা

এগিয়ে কোন সংস্থা

এক রিপোর্টে দাবি করা হয়েছে, আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরার হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে অ্যামাজন। ই-কমার্স জায়েন্ট অন্যান্য সংস্থার থেকে বেশি বিড করেছে বলেও ওই রিপোর্টে দাবি করা হয়েছে।

লড়াইয়ে অন্য কোন সংস্থা

লড়াইয়ে অন্য কোন সংস্থা

আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরার হওয়ার লড়াইয়ে অ্যামাজনকে কড়া টক্কর দিতে পারে ড্রিম ইলেভেন, ইউএন অ্যাকেডেমি, মাই সার্কেল ১১, বাইজু, কোকা-কোলার মতো সংস্থাগুলিও। তালিকায় যোগগুরু রামদেব বাবার পতঞ্জলির নামও অন্তর্ভূক্ত হয়েছে।

ভিভো এবং বিসিসিআই চুক্তি

ভিভো এবং বিসিসিআই চুক্তি

আইপিএলের টাইটেল স্পনসরার হিসেবে ভিভোর সঙ্গে ২০২৩ পর্যন্ত চুক্তি রয়েছে বিসিসিআইয়ের। পাঁচ বছরের হিসেবে বিসিসিআই-কে প্রতি মরশুমে ৪৪০ কোটি টাকা দেওয়ার কথা চিনা সংস্থার। এত পরিমাণ টাকা এই মুহূর্তে বিসিসিআই কোনও সংস্থাই দিতে রাজি হচ্ছে না বলে খবর। সেক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের একশো থেকে দেড়শো কোটি টাকা ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+